somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোহিনুর : বিখ্যাত ও কুখ্যাত এক ঐতিহাসিক হীরা ।

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বর্তমানে ১০৫ ক্যারাট ওজনের কোহিনুর ই একসময় পৃথিবীর সর্ববৃহত্তম হীরা ছিল । অনেক ভারতীয় রাজা মহারাজা হয়ে এটি এখন ব্রিটিশ রাজ পরিবারের মুকুটের শোভা বৃদ্ধি করছে । বহু শতক আগে শুরু হওয়া কোহিনুর এর ইতিহাস অনেক পুরাণ ও কল্প কাহিনী দিয়ে পূর্ণ । কথিত আছে যে কোহিনুর ৫০০০ বছরের পুরনো । অন্ধ্র প্রদেশের বিখ্যাত গোলকুণ্ডা হীরক খনি থেকে হীরাটি পাওয়া যায় । সংস্কৃত ভাষায় লেখা শ্যামান্তাকা রত্ন নামক ভারতীয় পুরাণেও এর উল্লেখ আছে ।এই হীরা প্রথম ছিল ভারতের প্রাচীন নগরী উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের মুকুটে । তারপরে মাল্য রাজ পরিবারের শাসকদের মুকুটে শোভা পেত এই হীরা ।



১৫২৬ সালে মুঘল সম্রাট বাবুর এর অধিকারী হন । বাবুর উল্লেখ করেন যে হীরাটি ১৩ শ শতকে গোয়ালিওর এর রাজ পরিবারের কাছে ছিল ।এরপরে বহু দিন ধরে মুঘল সম্রাটদের আয়ত্বে ছিল কোহিনূর । সম্রাট শাহ জাহান এর নির্দেশে মুঘল রাজ সিংহাসন ময়ূর সিংহাসনে লাগানো হয় ।পরবর্তীতে সম্রাট পুত্র আওরঙ্গজেব এটি লাহোর এর বাদশাহী মসজিদে নিয়ে যায় । সেখান থেকে ১৭৩৯ সালে চুরি করে এই হীরার পরবর্তী অধিকার নিয়ে নেয় পারস্যের সম্রাট নাদির শাহ । এর ঝলক দেখে অভিভূত নাদির শাহ বলেছিলেন: “কোহ-ই-নূর!” (“আলোর পাহাড়!”), এই ভাবেই এই পাথরের বর্তমান নামকরণ হয়েছিল। তারপরে এই হীরের মালিক হয়েছিলেন আফগানিস্তানের আমীর বংশ, তাদের থেকেই এই পাথর এসেছিল শিখ মহারাজ বংশের দখলে । আফগান শাসক সুজা শাহ্‌ দুররানী তাকে আফগান সাম্রাজ্য পুনরুদ্ধারে সাহায্য করার বিনিময়ে ১৮১৩ সালে এটি পুনরায় ভারতের কাছে প্রত্যাবর্তন করেন । ১৮৪৮ সালে দুটি শিখ রেজিমেন্টে বিদ্রোহ শুরু হয়েছিল, তখন সমস্ত হীরে, মাণিক্য ও স্বর্ণালঙ্কার ইংরেজ বাহিনী নিজেদের যুদ্ধ জয়ের ট্রফি হিসেবে নিয়ে গিয়েছিল. কোহিনূর ইস্ট ইন্ডিয়া কোম্পানী পাঞ্জাবের সামরিক বাহিনীর আত্ম সমর্পণের পরে লাহোর চুক্তির মধ্যেই কেড়ে নিয়েছিল. ১৯৪৯ সালের ২৯শে মার্চ এই চুক্তি স্বাক্ষর হয়েছিল পাঞ্জাব সামরিক বাহিনীর পক্ষে মহারাজ দলীপ সিংহ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানীর প্রতিনিধি লর্ড ডালহৌসীর মধ্যে। দলীপ সিংহের তখন বয়স ছিল ১১ বছর। সেই বছরেই ১৮৬ ক্যারেট (৩৭গ্রাম)_ওজনের পালিশ না করা এই হীরে ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়াকে দেওয়া হয়েছিল উপহার হিসাবে । তিনি আদেশ করেছিলেন এই হীরে কেটে পালিশ করার, যা করার পরে হীরের ওজন কমে হয় একশ নয় ক্যারেট। কাটার পর এটি ডিম্বাকৃতির হয়ে যায় এবং এর উজ্জ্বলতাও কিছুটা কমে যায় বলে অভিযোগ করা হয় । ১৯১১ সালে রাণী মেরির যখন অভিষেক হয়েছিল, তখন তাঁর প্রধান অলঙ্কার হয়েছিল এই ঐতিহ্যময় পাথর।

এই পাথরের দীর্ঘ ইতিহাসে এর আঠেরোজন মালিকের মধ্যে একদল মারা গিয়েছিল বিশ্বাসঘাতকের হাতে, অন্যেরা যুদ্ধে, তৃতীয় একদল বহিষ্কৃত হয়ে নিঃস্ব হয়ে মারা পড়েছিলে। এই কারণেই এই হীরার কুখ্যাতি রয়েছে। ভারতে মনে করা হয়েছিল যে, “এই হীরা যার কাছে থাকবে, সারা দুনিয়া তারই হবে, কিন্তু এই বিশ্বের সমস্ত দুর্দশাও তাকে ভোগকরতে হবে। শুধু ঈশ্বর ও নারী এই হীরা বিনা শাস্তিতে ধারণ করতে পারে।এমনকি ব্রিটিশ রাজ পরিবারে ও শুধুমাত্র নারী সদস্যরাই এই হীরা ব্যবহার করেছেন । এরা হলেন মহারানী ভিক্টোরিয়া,রানী আলেক্সান্দ্রা ( রাজা সপ্তম এডওয়ার্ডের স্ত্রী ),রানী মেরী এবং রানী এলিজাবেথ ।



ভারতে এই ঐতিহ্যময় সম্পদের জন্য অপেক্ষা করা হচ্ছে।১৯৯৭-এ স্বাধীনতার অর্ধ শতাব্দী উদযাপনে রাণী দ্বিতীয় এলিজাবেথের ভারত সফরের সময়েও এই হীরা ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়। এই হীরা ফেরত নেওয়ার প্রসঙ্গ বহুবারই ভারত সরকার উত্থাপন করেছে । ব্রিটিশ পার্লামেন্টের ভারতীয় বংশোদ্ভূত সদস্যরা এমনকি কোহিনূর দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ আন্দোলনও করেছেন। এই প্রসঙ্গে ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সফরের সময়েও তোলা হয়েছিল. কিন্তু লন্ডন এই ঐতিহ্যময় হীরা ফেরতের ব্যাপারে কোনও আগ্রহ দেখাচ্ছে না, অন্য কোনও মূল্যবান জিনিসও ফেরত দিতে তারা তৈরী নয়, যা ভারতে ব্রিটেনের উপনিবেশবাদী লোকরা লুঠ করেছিল ।জালিওয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে `লজ্জাজনক` বলে আখ্যা দিলেও উপনিবেশের প্রাপ্তি `কোহিনুর` যে রানির সম্পত্তি সেকথা জানিয়ে দিলেন ভারতে সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ভারতের সঙ্গে বাণিজ্যক সম্পর্কে গড়ে তুলতে আগ্রহী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান অতীত নয়, বর্তমান ও ভবিষ্যতের উপরেই নজর দিচ্ছেন তিনি।


রাণীর মুকুটে খচিত ১০৫ ক্যারাটের এই হীরা বর্তমানে টেমসের তীরে টাওয়ার অফ লন্ডনে শোভা পাচ্ছে। হীরাটি রাণী এলিজাবেথের মা কুইন মাদারের সময় রাণীর মুকুটে খচিত হয়।
ডাচেস অফ কেমব্রিজ উইলিয়াম পত্নী কেট মিডিলটন রাণী হলে এই রাজ মুকুটটি পরবেন।



দরিয়া -এ -নূর হীরা

কোহিনুর এর মতোই আরেকটি বিখ্যাত হীরা দরিয়া এ নুর ।১৮২ ক্যারাট এর এই হীরক পারস্যের রাজ মুকুটে সজ্জিত আছে ।

তথ্যসূত্র http://bengali.ruvr.ru

উইকিপিডিয়া

প্রথম আলো


সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×