somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের একমাত্র আদিবাসী বীরবিক্রম ইউকেচিং

০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




স্বাধীনতার ৪২ বছর অতিক্রম করলাম আমরা। ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক এবং মহান মুক্তিযুদ্ধের গৌরব গাথা ইতিহাসের অংশীদার। তৎসময়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান কাঁধে কাঁধ মিলিয়ে অসাম্প্রদায়িক চেতনার একটি নতুন ভূখণ্ড,স্বাধীন দেশ দেখার জন্য স্বপ্ন দেখেছিলেন তাদেরই একজন বান্দরবানসহ তিন পার্বত্য জেলাবাসীর অহংকার ইউ কে চিং বীর বিক্রম (৭৭)।
সারাদেশের১৭৫জন বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মধ্যে তিনি একজন।মহান স্বাধীনতা যুদ্ধে অসাধারণ অবদানের জন্য মুক্তিযুদ্ধের শীর্ষ খেতাবধারী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একমাত্র বীর বিক্রম ইউ কে চিং ।

তাঁর অসামান্য অবদানের কথা এসে যায় মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতা উল্টালেই। তাঁর মতো আরও অসংখ্য মুক্তিযোদ্ধার অবদানে আজ দেশ স্বাধীন। দেশ স্বাধীন করে বীরবিক্রম উপাধি পেলেও সাংসারিক জীবনে তিনি একজন পরাজিত সৈনিক।ইউ কে চিংয়ের আসল নাম ইউ কে চিং মারমা। এক সাধারণ মারমা আদিবাসী পরিবারের সন্তান তিনি। তাঁর বাড়ি বান্দরবান জেলায়। জেলা সদরের লাঙ্গিপাড়ায়। তাঁর বাবার নাম বাইসাউ মারমা, মা ম্রাংসানু মারমা। স্ত্রী তুইকানু মারমা। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। স্বাধীনতার পর তিনি বিজিবিতে চাকরি করেন। ১৯৮২ সালে অবসর নেন।বয়সের ভারে নুঁয়ে পড়লেও মানুষটি এখনো শক্ত মনোবল নিয়ে সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের কাছে সময় পেলে মুক্তিযুদ্ধের আনন্দ-বেদনা মিশ্রিত লোমহর্ষক ঘটনা বলতে ভুল করেন না। জীবনের চলার পথে আর্থিক দৈন্যতা যার নিত্য সঙ্গী ’নুন আনতে পান্তা ফুরায়’ এমন অবস্থার কথা মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হলেও দেশের মুক্তিযোদ্ধাদের কল্যানে মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্ট এগিয়ে আসেনি। গতবছর এই বীরের প্রতি সম্মান জানাতে এগিয়ে আসে সাহায্যের হাত বাড়িয়ে সেনাবাহিনী। অভাব তাঁর নিত্য সঙ্গী হলে ও তার ব্যাক্তিত্বকে বিসর্জন দেননি কোন দিন। কারো কাছে হাত পাতেননি তিনি। পার্বত্য জেলা বান্দরবানের সাংগু নদীর তীর ঘেঁষে পাহাড়ের পাদদেশে লাংগী পাড়ায় পরিবার নিয়ে তিনি বাস করেন। তার এ দুরাবস্থার কথা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার পর নজরে আসে গতবছর বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃপক্ষের। বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে পার্বত্যাঞ্চলের একমাত্র বীর বিক্রম ইউ কে চিং এর বাড়িটি পুননির্মাণ করে দেয়া হয়। বাড়ির পাশেই আরো ১০ হাজার টাকার মালামাল দিয়ে একটি ছোট্ট দোকান করার সুযোগ করে দেয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। বর্তমানে সেনাবাহিনীর পক্ষ থেকে এ সহায়তা পেয়ে বীর বিক্রম ইউ কে চিং জীবনের শেষ বেলাতে এসে চলছেন কোন রকমে। রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে যখন বাংলা ভাষাভাষীরা সোচ্ছার ঠিক তখনেই ইউকে চিং ১৯৫২ সালে যোগদেন ইস্ট পাকিস্তান রাইফেলস(ইপি আরে)। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হবার সাথে সাথে তিনি পরিবার-পরিজন ত্যাগ ও জীবনের মায়া না করে একটি স্বাধীন দেশ ও দেশের লাল সবুজের নতুন এক পতাকা দেখার প্রত্যয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হবার সাথে সাথে তিনি পরিবার-পরিজন ত্যাগ ও জীবনের মায়া না করে একটি স্বাধীন দেশ ও দেশের লাল সবুজের নতুন এক পতাকা দেখার প্রত্যয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭১ সালে ২৫ মার্চ ইপিআরের নায়েক হিসেবে রংপুর জেলার হাতিবান্ধা বি ও পি তে কর্মরত ছিলেন। পরাধীনতার শেকল থেকে দেশেকে মুক্ত করতে ও নিজেদের অধিকারের কথা চিস্তা করে বিওপিতে কর্মরত এক বিহারি ও ২ পাঞ্জাবিকে হত্যা করেন এবং ৯ বাঙালি ইপিআর সৈনিককে নিয়ে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহন করেন।




মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে তিনি সবসময়ই নস্টালজিয়ায় আক্রান্ত হন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীসংলগ্ন চৌধুরীহাটের যুদ্ধের ঘটনা তাঁর প্রায়ই মনে পড়ে। ওই যুদ্ধের স্মৃতি তাঁকে বেশ পীড়া দেয়। সেখানে মুক্তিবাহিনীর লেফটেন্যান্ট সামাদসহ (আশফাকুস সামাদ, বীর উত্তম) তাঁর আরও কয়েকজন সহযোদ্ধা শহীদ হন। তিনিও মারা যেতে বা আহত হতে পারতেন। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছেন।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জের অন্তর্গত চৌধুরীহাট। সীমান্তবর্তী এলাকা। নভেম্বরের মাঝামাঝি একদল মুক্তিযোদ্ধা রায়গঞ্জে অবস্থান নেন। তাঁরা কয়েকটি দলে বিভক্ত ছিলেন। একটি দলে ছিলেন ইউ কে চিং। সেখানে ছিল পাকিস্তানি সেনাদের একটি শক্ত অবস্থান। রাতে তাঁরা পাকিস্তানিদের অবস্থানে আক্রমণ করেন। সারা রাত যুদ্ধ চলে। ভোররাতে পাকিস্তানিদের দিক থেকে গোলাগুলি বন্ধ হয়ে যায়। রায়গঞ্জের পূর্ব দিকে দুধকুমার নদ। ইউ কে চিংরা ছিলেন এর উত্তর পাড়ে। লে. সামাদও সেদিকে ছিলেন। তাঁরা সেদিক দিয়ে রায়গঞ্জের দিকে অগ্রসর হওয়ার সময় পাকিস্তানি সেনাদের অ্যামবুশে পড়েন। সেখানে একটি সেতুর নিচে বা বাংকারে ছিল পাকিস্তানিদের এলএমজি পজিশন। তা ক্যামোফ্লেজ করা ছিল। ফলে মুক্তিযোদ্ধা যাঁরা রেকি করেছেন, তাঁরা পাকিস্তানিদের ওই সুরক্ষিত অবস্থান টের পাননি। পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের উপস্থিতি টের পাওয়ামাত্র সেখান থেকে বৃষ্টির মতো গুলি করতে থাকে। এরপর মুক্তিবাহিনীর মূল দল আসে। তাঁদের প্রচণ্ড আক্রমণে পাকিস্তানিরা সেখান থেকে পিছু হটে নাগেশ্বরীতে অবস্থান নেয়।
ইউ কে চিং চৌধুরীহাট ছাড়াও হাতীবান্ধা, পাখিউড়া, ভূরুঙ্গামারী, রৌমারীসহ আরও কয়েক স্থানে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। শুধু অস্ত্র নিয়েই নয়, তিনি কখনো কখনো আদিবাসীদের প্রতিরোধ ও আত্মরক্ষার কৌশল প্রয়োগ করেও যুদ্ধ করেন। এর মাধ্যমে তিনি কয়েক স্থানে পাকিস্তানি সেনাদের হতাহত করেন। তাঁর এ কৌশল দেখে অনেকে অভিভূত হন। নিজের জীবন বাজি রেখে নয় মাস যুদ্ধ করে দেশের স্বাধীনতার জন্য অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার তাঁকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করেন।

বীরবিক্রম ইউকেচিং , তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবেনা ! আমরা অকৃতজ্ঞ জাতি, তোমাদের উপযুক্ত সম্মানটুকু আজো দিতে পারিনি । আমাদের ক্ষমা কর ।

তথ্যসূত্র : বাংলা বার্তা,প্রথম আলো ।


সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১১
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×