somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতে ইসলাম ও বর্তমান বাংলাদেশ-মাননীয়া নেত্রীদ্বয় কে বলছি...

০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেফাজতে ইসলাম লং মার্চ করে ঢাকা অভিমুখে আসতে চায়,আসুক ।আমাদের কোন আপত্তি নেই । জনসভা করতে চায়, বাংলাদেশ গনতান্ত্রিক রাষ্ট্র, তাতে বাধা দেবার ও কিছু নেই । কিন্তু ঢাকা থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চট্টগ্রামে যেতে চাইলে কেন রক্তের নদী বয়ে যাবে বলে হুমকি দেওয়া হোল ?
শান্তিপূর্ণ বিশাল জনসভা হয়েছে ।আলহামদুলিল্লাহ !কিন্তু তার মধ্যে নারী সাংবাদিক এর উপর আক্রমন কেন ? ১৩ দফা দাবী দেওয়া হোল । দাবী পূর্ণ না হলে লাগাতার হরতাল এরও হুমকী দেওয়া হোল ! বিরোধী দলীয় নেত্রী তাতে সমর্থন দেবার কথা ও জানালেন । এরশাদ তাদের সাথে সংহতি জানালেন ।শামীম ওসমান নৈশভোজের আয়োজন করলেন !! ভোটের রাজনীতি কি সূক্ষ্ম ,কত জটিল ! একটা প্রশ্ন, সমর্থন দিবেন বলার আগে কি বেগম জিয়া কি ওই ১৩ দফা পড়ে দেখেছেন ? তিনি কি ভেবে দেখেছেন যে ওই ১৩ দফা দাবী পূর্ণ হলে তাকেও বিরোধী দলের নেত্রীর পদ ছেড়ে দিয়ে সুসজ্জিত শিফন জর্জেট এর ভূষণ পর্দাবৃত করে ঘরে গিয়ে বসে থাকতে হবে ।আর মাননীয়া প্রধানমন্ত্রী ভোটের রাজনীতি করতে গিয়ে বাংলাদেশ কে যে নাজুক পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছেন তিনি ও বোধহয় আগে তা ভাবতে পারেন নি । তাঁর এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা !
এবার হেফাজতে ইসলাম নিয়ে কিছু কথা বলি ।



ছবির বুলেটিন খানা ২০০৪ সালে প্রকাশিত । ডেইলি স্টার এর আর্কাইভ থেকে সংগৃহীত । আফগানে ইসলামী তালেবান মোজাহেদীন এর বিজয় উপলক্ষে প্রকাশিত বিশেষ বুলেটিন এটি !এবার বলি ছবির সাথে হেফাজতে ইসলামের সম্পর্ক । প্রিন্সিপাল মাওলানা মোহাম্মাদ হাবীবুর রাহমান খেলাফত মজলিশ এর নায়েবে আমীর এবং ঢাকাগামী লংমার্চ
এর অন্যতম একজন আয়োজক । তিনি লং মার্চ র‍্যালীর একজন বক্তা এবং বৃহস্পতিবার লালবাগ মাদ্রাসায় অনুষ্ঠিত প্রেস কনফারেন্স এ তিনি নেতৃবৃন্দের সাথে সামানের সারিতেই বসে ছিলেন । বুলবুলি হুজুর নামে খ্যাত এই মাওলানা হাবিবুর সিলেট কাজী বাজার মাদ্রাসার প্রিন্সিপাল এবং নিষিদ্ধ হারকাতুল জেহাদ এর একজন নেতা ছিলেন । আর বেশি কিছু বলার নাই ।নির্দোষ হেফাজতীদের মধ্যে নিষিদ্ধ জঙ্গিবাদী দলের নেতা ! তালিবান দের উল্লাসে উল্লসিত হয়ে বাংলাদেশে ও বিশেষ বুলেটিনে তিনি জাতির উন্নয়নের জন্য এদেশকেও আফগান বানানোর স্বপ্ন দেখছেন ! লিঙ্ক https://www.facebook.com/NewsBD

নাস্তিক,আস্তিক ব্লগার এসব নিয়ে অনেক কিছুই দেখাইলেন আমাদের মাননীয়া প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী !! একের পড় এক টুইস্ট !! সমস্যা হচ্ছে আমাদের জনগন নিয়ে । ফিফার দেওয়া পোস্ট,দিন মজুর এর বর্তমান পোস্ট খানার মন্তব্য গুলো পড়লেই বুঝা যায় মানুষ এখনো আস্তিক নাস্তিক ইস্যু নিয়েই পড়ে আছে । ঠিক অন্তরালের নাড়ানো কলকাঠি অনুযায়ী পুতুল নাচের মতো নাচতেছে । আসল পয়েন্টে কেউ নাই ।আফসোস !! এই দেশে এখনো এমন মানুষ ও আছে যারা কিনা চাঁদে সাইদী সাবের চাঁদবদন দেখা গেছে বলে বিশ্বাস করে, পবিত্র জীন জাতি তাদের সাথে মিছিলে নামে আর সেসব শেয়ার আর স্ট্যাটাস এ হাজার হাজার লাইক পড়ে । ভাইয়েরা আমার, একটু চোখ খুলেন,কান দিয়ে ভালো করে শোনেন,বিবেক দিয়া বুঝতে চেষ্টা করেন ।এই দেশ আমার,আপনার ।এখানে মুসলিম,হিন্দু , বৌদ্ধ ,খ্রিস্টান,আস্তিক ,নাস্তিক সবার । আপানদের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলতেছে সবাই । সবার উদ্দেশ্য একটাই ।নিজ নিজ স্বার্থ হাসিল । নাস্তিক রা তো এই ২ মাস থেকে লিখেনা,অনেকদিন থেকেই লিখতেসে । হঠাৎ করেই এদের উপর এমন খাঁড়া নেমে আসলো কেন ! কারন একটাই । একটি বিশেষ শ্রেণীর সহানুভূতি অর্জন ।ভোট রাজনীতি ।যে কারনে সমান অপরাধী হয়েও বাচ্চু রাজাকারের ফাঁসী হয় আর কাদের মোল্লার হয় যাবজ্জীবন কারাদণ্ড । আর আমাদের মতো আমজনতার নাকের সামনে ঝুলতে থাকে যুদ্ধাপরাধীর বিচার নামক মুলো । বেগম জিয়া যুদ্ধাপরাধীর বিচার চাওয়া আন্দোলনকারীদের সবাইকে গনহারে নাস্তিক উপাধী দিয়ে দেন এবং উদ্দেশ্য সেই একটাই । আর ধর্মপন্থী সব রাজনৈতিক দল ব্লগারদের কেও একই উপাধীতে ভূষিত করেন, যদিও তাদের অধিকাংশ লোকেরই ব্লগ সম্পর্কে কোন ধারনাই নেই ।

নাস্তিক আস্তিক ইস্যু কে কেন্দ্র করে মানুষের মধ্যে যে বিভেদ তৈরি করা হোল তার জন্য আওয়ামী,বিএনপি দুটি দলই সমানভাবে দায়ী । বেগম জিয়া তো আগে থেকেই ধর্মীয় রাজনীতি কোলে নিয়ে বসে আছেন,প্রধানমন্ত্রী ও কাঁখে নেবার চেষ্টা করছেন । মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করে দিয়ে ভোট সংগ্রহ করছেন। লজ্জায় মাথা হেঁট হয়ে যায় ! ছুরি,পিস্তল,এ কে ৪৭ না,সামনে ল্যাপটপ ,হার্ড ডিস্ক এর ছবি নিয়ে মাথা নত করে যেভাবে ৩ জন ব্লগার এর ছবি তোলা হয়েছে,দেখে মনে হবে ভয়ংকর কোন খুনী । যারা মন্দির ভাঙ্গে, সঙ্খ্যালঘুদের ঘর দোরে আগুন দেয়, লুট পাট করে তাদের কে ধরে এরকম কিছু ছবি তুলুন । এরা অন্তত নাস্তিকতার নামে কাউকে খুন করেনি,ঘর দোর ভাংচুর করেনি । আর ইসলাম ধর্ম,নবীর মর্যাদা এতো ঠুনকো নয় যে কতিপয় নাস্তিকের লেখনীতে তা টুটে যাবে । আর যারা এই ধরনের উশকানী দিয়ে,মিত্থ্যা সংবাদ প্রকাশ করে দেশে অরাজকতা সৃষ্টি করে তারা কিভাবে আপনার চোখ এড়িই যায় !আপনার তুরুপের তাস তো এরাই,তাইনা মাননীয়া প্রধানমন্ত্রী?সবাই বাহবা দেবে । প্রধানমন্ত্রী কত ধর্মভীরু ! ধর্মের অবমাননা সহ্য করেনা । এক কাজ করুন,সেইবারের মতো আবার ও মাথায় হিজাব লাগিয়ে ফেলুন,আপনার ভোট আরও বাড়বে । কেউ যদি ধর্ম কে কঠাক্ষ করে থাকে,আমি তার নিন্দা করি ।কিন্তু তাদের এবং ধর্মপ্রাণ মানুষের অনুভুতিকে পুঁজি করে আপনারা যে ভোটের রাজনীতি করেন তাকে থুঃ ! আর এই সুযোগে তৃতীয় শক্তি বাংলার বুকে বসে এর পতাকা পোড়ায়, আমাদের প্রানের ভাস্কর্য ভাঙ্গার প্রস্তাব দেয়,বাংলাকে তালেবানী আফগান বানানোর স্বপ্ন দেখে ।

৩০ লক্ষ শহীদ,অগনিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি পতাকা পেয়েছি।পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড । সেই অগনিত প্রানের দীর্ঘশ্বাস এখনো বাতাসে ভেসে বেড়ায় ।এখন ও যুদ্ধাপরাধীদের বিচার হয়নি ।মনে রাখবেন, জাতির সাথে প্রতারনা করে পার পাবেন না আপনারা । ইতিহাস আপনাদের ক্ষমা করবেনা,একদিন আস্তাকুড়ে নিক্ষেপ করবে ।তার অসংখ্য উদাহরন পৃথিবীর ইতিহাসে লেখা আছে ।




স্বাধীন দেশে আমরা দু মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে চাই, দুটো কথা বলার অধিকার চাই, নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে চাই, পহেলা বৈশাখে ধর্ম বর্ণ নির্বিশেষে আনন্দ উল্লাস করতে চাই, আমাদের গৌরব আমাদের ভাস্কর্য গুলো নতুন প্রজন্ম কে দেখিয়ে জানাতে চাই আমাদের উজ্জ্বল, সংগ্রামী ইতিহাস । সমস্বরে গাইতে চাই আমার সোনার বাংলা,আমি তোমায় ভালবাসি । বড় বেশী ভালোবাসি !আমাদের চাওয়া খুব বেশি না । দয়া করে এইটুকু চাওয়া নিয়ে ,দুঃখিনী এই দেশটা কে নিয়ে আপনাদের ক্ষমতা লোভের রাজনীতি বন্ধ করুন । দেশটাকে ভালবাসুন ।আপনাদের পারস্পরিক কোন্দল দেশকে নিয়ে যাচ্ছে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে । এভাবে চলতে থাকলে একসময় দেখবেন আপনাদের স্বার্থের রাজনীতি করার জন্য বাংলাদেশ নামের দেশটির অস্তিত্ব ও মানচিত্র থেকে মুছে গেছে ।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩২
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×