somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিচ্চির সাথে সারাদিন :) #:-S X(( :((

২১ শে মার্চ, ২০১১ রাত ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


..

....

.......

ঘুম ভাঙতেই যে কথাটা শুনলাম তা হল পিচ্চি নাকি আজ সারাদিন আমাদের বাসায় থাকবে !


( পিচ্চি হল আমার ৬ বছরের চাচাতো বোন...জন্মের পর থেকেই আমি ওকে পিচ্চি বলে ডাকি :D )


ঘুম থেকে উঠতে না উঠতেই তাহার আগমন শুভেচ্ছা স্বাগতম হয়ে গেলো...

পিচ্চির সাথে প্রথম মোলাকাতেই তার কথা "তুমি এতক্ষনে ঘুম থেকে উঠসো !! হিহিহিহিহি ! ইফতিসাম (পিচ্চির পুচকি ভাই ) ও তুমার চে আগে উঠতে পারে ! " :#>

তার জ্বালা যন্ত্রনা থেকে বাঁচার জন্য টিভি তে কার্টুন নেটওয়ার্ক দিয়া বসায় রাইখা ভাবলাম এট্টু ফেসবুকাই :D
ফেসবুক খুলতেই পিচ্চি এসে হাজির :|...

>> " আমি গেম খেলব"
="আমার নতুন পিসি তে গেমস নাই " ;)
>> " টমেনজেরী দেকাও তাহলে..."
= "আমার পিসি তে কার্টুন নাই তো " #:-S
ঐ মুহুর্তে নিউজ ফিড এ স্বপ্নজয় ভাইয়ার একটা পোস্ট ছিল যেটার শিরোনাম " পুনশ্চ অ্যানি ফ্র্যাঙ্ক (পর্ব ১)"...আর স্বপ্নজয় ভাইয়ার প্রো-পিকে ছিল টম...ব্যাস !! পিচ্চি চিল্লা পাল্লা শুরু করলো..."ঐ যে টম এন জেরী পর্ব-১ (আল্লাহ! :((খালি পর্ব-১ টা পড়ার জ্ঞান দিলা বাকিটা পড়াইলা না !!!!! )...টমেনজেরী দাও...তুমি কিসু জানো না...ওটাই টমেনজেরী!!" :-&
পিসি তে কার্টুন বলতে ছিল শুধু Disney এর Tangled...এই যাত্রা বাঁইচা গেলাম :#)

কার্টুন দেখা শেষ !!!
এবার বল্লাম পিচ্চি এবার আমি একটু কাজ করি তুমি যাও তোমার চাচী কে কার্টুনে কি দেখলা গল্প টা শুনায় আসো...(:P আম্মুকে ডিসটাব দিতে পাঠায়া দিলাম !)
আম্মু কে যায়া সে যা বলল তা হল :

চাচী রেপানজেল এর গল্প শুনবা ?
জানো রেপানজেলের না অনেক লম্বা চুল..ও চুল দিয়ে ঘর ঝাড়ু দেয় :-& ....তারপর চুল দিয়া ডাইনীবুড়িদের ধরে ঝুলায় রাখে...তারপর যখন ঐ ছেলেটা আসে তাকেও বেধে রাখে....তারপর শেষে ছেলেটা রাগ করে চুল গুলা কেটে দেয় !!!! :-& !! (Tangled যারা দেখেছেন তারা হয়তো বুঝবেন কি কাহিনী কি হয়া গেসে ! )

দুপুরে খাওয়ার পর পিচ্চি এসে আবদার করল গল্প বলতে !
আমি বল্লাম গল্প পারি না...
পিচ্চি বলে "তুমি পারো না ??? আমি পারি ! দাড়াও আমিই তোমাকে গল্প শুনাইতেসি "

পিচ্চির শোনানো গল্প:

লিটেল রেড হেন্ডারু (রাইডিং হুড হবে!! :-/) !

একটা মেয়ে ছিল লাল টুপি পরতো আর সব লাল লাল পরত! ওর নাম লিটেল রেড হেন্ডারু...একদিন লিটেল রেড হেন্ড..ওর আম্মু কে যেয়ে বলসে আম্মু আমি একটু নানি কে দেখে আসি...কেক বানায় দাও...
তারপর কেক নিয়া লিটেল রেড যাইতেসে জন্গলের ভিতর দিয়ে..তারপর না এট্টা শিয়াল কেক টা দেখসে তারপর বলে কি...কই যাও লিটেল রেড হেন্ডারু?তারপর ও বলসে নানির কাসে...টারপর শিয়াল টা যেয়ে করসে কি ওর নানির বাসায় চাদর দিয়ে শুয়ে পরসে...আর যখন লিটেল রেড গেসে তাকে বলসে কেক টা রেকে চলে যাও...
মমমম...তারপর লিটেল রেড চলে আসছে বাসায়...
লিটেল রেড হেন্ডারুর একটা ছোটো বোন ছিল...ওর নাম হেন্ড রাইটিং ( :-/) !!! হিহি নাম টা কেমন পচা না ?!
তারপর লিটেল রেড আরেকদিন গেসে হেন্ড রাইটিং কে নিয়া নানির বাসায়..ঐদিন না গোবর দিয়া কেক বানায় নিয়া গেসিলো...ঐদিন যখন শিয়াল টা পরে কেক খায় ...খেয়ে ওয়েক ওয়েক বমি করে...তারপর মমমমম..গল্প শেষ!

অতঃপর আমাকে এরকম আরো ৪ টা গল্প শুনাইসিল পিচ্চি :P...হেন্ড রাইটিং (! )এর গল্পটাই শুধু শেয়ার করলাম !!

গল্প শোনার মাঝে আম্মু আমদের কে ওভাল্টিন দিতে আসলো...পিচ্চি অত্যন্ত গম্ভীর ভাবে আম্মু কে জানাইলো..."চাচী এখন দিয়েন না আমি এই পিচ্চি টা কে গল্প শুনায় আসতেসি তারপর ওভাল্টিন খাবো !!"

পিচ্চি যে কেন আমাকে উল্টা পিচ্চি বলে ডাকে এইটা আজও বুঝলাম না ! :-*


এত দুষ্ট! তবুও আমদের সবচেয়ে আদরের পিচ্চি :D
৭০টি মন্তব্য ৫৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×