
চাইলে দিতে পারি চাপাতির কোপ
অথবা দিতে পারি বুক ভরা হোপ
যদি চাও দিবো তবে এক তোড়া টাকা
তোমার বাবাকে ডাকবো কাকা !
অথবা তোমাকে নিয়ে পালাবো দূরে
দুজন মিলে বানাবো দোচালা কুড়ে !
চাইলেই সব হবে, যদি তুমি চাও
দুজন মিলে পুশবো লাল নীল কাউ !
যা চাও তাই দেব দেব আরও বেশি
রোনাল্ডোকে বাদ দিয়ে ফেভারিট মেসি
হবে আরও কত কিছু দুই দুইয়ে পাঁচ
ডায়মন্ড ভেঙ্গে গিয়ে হয়ে যাবে কাঁচ
বেড়াল পালাবে দেখে ইদুর ছানা
প্লেন চালাবে যার দুই চোখ কানা
দোকানীরা টাকা দিবে কিনতে গেলে কিছু
পুলিশ পালাবে, চোর নিবে পিছু
সকাল বেলা হলে যাবে সবাই শুতে
মানুষে গল্পে ভয় পাবে ভুতে
সিনতাইয়ে ব্যবহার হবে গোলাপ ফুল
পিস্তল উপহার পাবে প্রেয়সী কূল
হেটে হেটে অফিসে যাবে বড়লোক
এসি রুমে টোকাই খাবে ডায়েট কোক
রিক্সা চলািয়ে পাবে লাখ টাকা
এমপি মন্ত্রীর পকেট রবে ফাঁকা
ঘুষ ছাড়া হবে তখন সরকারী কাজ
আমাদের বিবাহ হয় যদি আজ
জানি তুমি চাইবে না, হবে না আর
হৃদয় থেকে তূমি হারিয়েছো আমার !
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


