somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট-গল্পঃ সানগ্লাস

২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিশার দিকে তাকিয়ে মনে হল অনেকটা পথ ও হেটে এসেছে । একেবারে ঘেমে নেয়ে একাকার অবস্থা । আমাকে দেখে জলদি জলদি মুখটা মুছলো হাতের রুমাল দিয়ে । অন্য হাতে ছাতাটা ধরা ।
আমি ওর সামনে গিয়ে দাড়িয়ে তাকিয়ে রইলাম কিছুটা সময় । তারপর বললাম
-তুমি আবারও হেটে এসেছো ?
অপরাধ ধরা পরে গেছে এমন একটা ভাব করে দিশা হাসলো । আমি খানিকটা রাগের মুখ নিয়ে তাকিয়ে রইলাম ওর দিকে । ও আমার কাছে এসে বলল
-প্রতিদিন তো আর আসি না । মাঝে মাঝে যখন রিক্সা পাই না তখন আসি !
-রিক্সা পাও নি সিএনজি নিয়া আসবা ? এতো কষ্ট করার মানে কি ?
দিশা যেন আমার কথা শুনে খুব মজা পেল । আমার দিকে তাকিয়ে হাসলো । তারপর বলল
-আশিক সাহেব, ১০ হাজার বেতনের চাকরিতে রিক্সা চড়াটাই অনেক বিলাসিতা । তার উপর আবার সিএনজি !

আগে এই কথাটা দিশা প্রায়ই বলতো । রিক্সাতে চড়তে চাইতো না । আমার জোর করার কারনে এখন রিক্সাতে উঠে । বলেছি যে যদি রিক্সা করে না আসা যাওয়া কর তাহলে চাকরি করতে দিবো না । এতো কষ্ট হবে না । তারপর গিয়ে রিক্সা করে যাওয়া আসা করে ।

আমার আর দিশার সংসারে টাকার অভাব ছিল । তবে ভালবাসার কোন অভাব নেই । দুজনের চাকরি করি ছোট খাটো । দুজনের চাকরি মিলে কোন মতে সংসারের খরচ চলে যায় । কিন্তু এতে আমার কিংবা ওর কারো কোন অভিযোগ নেই । অফিস থেকে ফিরে এসে ওর সাথে সময় কাটাই । মাঝে মাঝে সময় থাকলে বিকেলে হাটতে বের হই । ছুটির দিন গুলোতে এদিক সেদিক ঘুরে বেড়াই ওকে নিয়ে । রাতে ওকে জড়িয়ে ঘুমাই । সকালে দুজন মিলেই রান্না করে তারপর অফিসে যাই । ওর স্কুল বিধায় ও একটু আগে চলে আসে ।

আজকে অবশ্য অফিস থেকে আমি একটু জলদি জলদি চলে এসেছি । এসে দেখি ও বাসার গেটের কাছে এসে দম নিচ্ছে । দিশা বলল
-আজকে এতো জলদি চলে এলে যে ?
-আবার যেতে হবে । একটা কাজে এসেছি । ভাবলাম তোমার সাথে দেখা করে যাই । কিছু খেয়ে যাই ।
-ও তাহলে চল জলদি । খাবার গরম করে দেই ।
-আরে আগে বিশ্রাম নাও । এই অবস্থায় সিড়ি ভেঙ্গে উপরে উঠতে হবে না ।

সিড়ি ঘরেই চুপ করে ওকে নিয়ে বসি কিছুটা সময় । মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে আমার মনে হয় এতো অভাবের মাঝেও মেয়েটা কি হাসি মুখে দিন পার করছে । একটা অভিযোগ নেই একটা বারতি আবদার নেই । আল্লাহ সবার কপালে এমন বউ লিখে রাখে না । আমি বললাম
-চল তোমাকে কোলে করে নিয়ে উঠে উপরে ।
-মোটেই না ।
-আরে আমার শক্তির উপর তোমার ভরশা নেই ?
-সেটা আছে কিন্তু এতো কষ্ট করতে হবে না ।
-আরে চল না । না পারলে তখন নামিয়ে দেব !
-বলেছি না দরকার নেই ।

দিশা অবশ্য আরও মানা করতে চাইলো তবে কাজ হল না । আমি ঠিক ঠিক ওকে কোলে নিয়ে সিড়ি ভেঙ্গে উঠতে লাগলাম । আমার মাঝে মাঝে এমন পাগলামো করতে খারাপ লাগে না ।

প্রতিদিনই এমন কোন কোন আনন্দে আমাদের দিন কাটে । ওকে পেয়ে একটা দিন এমন কি একটা মুহুর্ত মনে হয় না এই মেয়েটার সাথে বিয়ে হয়ে আমি জীবনে ভুল করেছি । আমি কোন কোন কোন দিন সারপ্রাইজ দেই মাঝে মাঝেও আমাকে অবাক করে ওর কাজ দিয়ে । ঠিক দুইদিন পরেই ও আমাকে তেমন ভাবেই অবাক করে দিল । ঠিক রাত বারোটায় আমাকে জন্মদিনের উইস করলো । করবে সেটা আমি জানতাম । ও ওর নিজের জন্মদিন ভুলে যেতে পারে তবে আমার টা কোন দিন ভুলবে না । একটা ছোট কেকেরও ব্যবস্থা করেছে দেখলাম । কিন্তু কেক কাটার পরেই আসল অবাক হওয়াটা । আমার জন্য ও একটা উপহার কিনেছিলো । প্যাকেট খুলতে দেখি একটা ফাস্ট ট্র্যাকের সানগ্লাস । আমি প্রথমে ভেবেছিলাম রেপ্লিকা । কারন আসলটা কেনার মত টাকা জোগার করা ওর পক্ষে একটু কষ্টের আর এতোটা বিলাসিতা আবার আমাদের মানায় না ! কিন্তু একটু পরেই বুঝতে পারলাম যে সানগ্লাস টা আসল । রেপ্লিকা না ! আমি ওর দিকে তাকিয়ে বলল
-এতো দাম দিয়ে কিভাবে কিনলে ?
-সেটা তোমাকে চিন্তা করতে হবে না । তোমার না খুব শখ ছিল এই সানগ্লাসের । তোমার জন্য কিনেছি এটাই বড় কথা !
-দিশা ! সত্যি করে বল .....

তখনই আমার মনে কিছু একটা বাড়ি মারলো । কিছু একটা যেন মনে পড়ে গেল । ব্যাপারটা মনে হতেই আমার চোখ খানিকটা সিক্ত হয়ে উঠলো । পাগল মেয়েটা পুরো মাস জুড়ে একটা দিনই স্কুলে রিক্সা করে যায় নি । তার বদলে হেটে হেটে এই রোদের ভেতরে যাওয়া আসা করেছে । সেই টাকা বাঁচিয়ে ও এই সানগ্লাস কিনেছে ।

আমি ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম ! যেন আমার বুকের স্পন্দনটা ও শুনতে পারে । ওকে মুখের কথা দিয়ে নয় হৃদয় দিয়ে অনুভব করাতে ইচ্ছে যে আমি ওকে খুব বেশি ভালবাসি । খুব বেশি ভালবাসি !
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩০
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×