somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষপূর্তি পোস্টঃ সামুতে নয় বছর ...

২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেখতে দেখতে সামুতে নয় বছর পার করে দিলাম । প্রথম যখন সামুতে আমি নতুন নিক খুলি আমার বিশ্বাস ছিল না যে আমি এতো সময় ধরে সামুতে থাকতে পারবো । যে কাজটা করতে আমি বাধ্য না সেই কাজের প্রতি আমি খুব বেশি সময় ধরে আমার আগ্রহ ধরে রাখতে পারি না । স্ব ইচ্ছাতে সব থেকে বেশি যে ব্যাপারটা উপর আগ্রহ ছিল সেটা হচ্ছে একজন কন্যার সাথে প্রেম করা। প্রায় ছয় বছর ধরে রেখেছিলাম আগ্রহ । যদি মাঝে প্রায় বছর দেড়েক কোন যোগাযোগ ছিল না । সেই হিসাবে সামুর সাথে থাকার পরিমানটা অনেক বেশি ।
নয় বছর পার করা উপলক্ষ্যে নয় (নাইন শিরোনামে একটা চমৎকার গান শুনে আসুন !

গানটা সুন্দর না ?
কদিন থেকে আমি শুনছি গানটা । সব চেয়ে সন্দর গানের লিরিকটা । এবার নাইন শিরোনামে একটা শর্টফিল্ম দেখে নিন ।


এরপর যদি সময় থাকে তাহলে নাইন নামে ২০০৯ সালে মুক্তি পাওয়া একটা দারুন এনিমেশন মুভি আছে, সেটা দেখতে পারেন । যদিও সেটা লম্বা সময়ের ব্যাপার । মুভির লিংকটা নিচে দিলাম । আপাতত সেটা দেখে নিবেন পড়ে !
9 Movie (2009)

এবার আসা যাক আমার ব্লগে নয় বছর পূর্তি উপলক্ষ্যে কয়েকটা কথা বার্তা !
আগে এমন একটা সময় ছিল যেখন সামুতে নিয়মিত পোস্ট না দিলে শান্তি লাগতো না । একটা পোস্ট দেওয়ার পরেই মনে হত আরেকটা পোস্ট কি দিবে ! কোনটা নিয়ে গল্প লিখলে ভাল হবে কিন্তু এখন সেসব ইচ্ছে আর নেই । নিয়মিত পোস্ট পড়ার পরিমানটাও কমে গিয়েছে আগের থেকে। এবং এই ব্যাপারটা কেবল আমার না, আমি দেখতে পাচ্ছি যে অধিংশ ব্লগারদের ক্ষেত্রেই এই ব্যাপারটা কমে গেছে । এমন কি গত এক বছর আগেও সামুতে প্রতিদিন যে পরিমান পোস্ট আসতো এখন সেই পোস্টের পরিমানটা কমে গিয়েছে । এমন কিন্তু না যে মানুষ গুলো খুব ব্যস্ত বলে সামুতে আসতে পারছে না । তারা কিন্তু ঠিকই অনলাইনে আসছে যেমন করে আগে অনলাইনে আসতো । কেবল তারা সামুতে আসছে না কিংবা আসলেও পোস্ট দিচ্ছে না । যাই হোক এই দুঃখের কথা বলে আর লাভ কি! যা হবার তা হবেই । আমরা কোন ভাবেই সেটা বন্ধ করতে পারবো না ।

আমার সামুতে নয় বছরের পরিসংখ্যানটা দেওয়া যাক । এই নয় বছরে আমি সামুতে পোস্ট করেছি ১১৬২টি । হিসাব করলে গড়ে প্রতি তিন দিনে একটা করে পোস্ট কিংবা মাসে গড়ে ১১টার কাছকাছি পোস্ট করেছি । যদিও প্রথম দিকে প্রায় প্রতিদিনই পোস্ট করা হত কিছু না কিছু । এখন সেটা কমে মাসে ৫ থেকে সাতটায় পরিনত হয়েছে । এছাড়াও মন্তব্য করেছি প্রায় সাড়ে একুশ হাজারের কাছাকাছি । নয় বছরের তুলনাতে এই মন্তব্যের পরিমানটা একটু কমই বলা চলে । তার কারণ হচ্ছে আমি মোটামুটি ব্লগে কেবল গল্পের পাঠক । এছাড়া মিথলজি আর ইতিহাস নিয়ে পোস্ট গুলো বেশি পড়ি । অন্যন্য সব পোস্টই বলা চলে আগে আমি এড়িয়ে যেতাম । এখন অবশ্য কবিতা বাদ দিয়ে অন্য কিছু কিছু পড়ার চেষ্টায় আছে । আমার মোট মন্তব্য পাওয়ার পরিমানটা প্রায় ৩৯ হাজারের কাছাকাছি । আর এখনও পর্যন্ত ১১৫২ জন আমাকে ফলো করছে । যদিও এদের বেশি ভাগই এখন সামু ছেড়ে চলে গেছে । সব শেষে আমার ব্লগে মোট ভিভিজটের সংখ্যা ২৮৫৯৩২১ বার । গতবছর এটা ২৬ লাখের কিছু বেশি ছিল ।

আর নিজের ব্লগ সম্পর্কে কি বলবো । প্রতিবছর এমন একটা পোস্ট মন্দ লাগে না । মনে হয় আরও একটা বছর পার করে দিলাম সামুর সাথে । সামুর সাথে সম্পর্কটা আরও একটু ভাল হয়ে গেল । আরও একটু কাছাকাছি আত্মীয় হয়ে গেলাম সামুর !

আসেন আমার ব্লগের কিছু স্ক্রিনশট দেখা যাক ! আমার ব্লগে ঢুকেই যেটা সবার চোখে পড়ে !



এরপরে আমার পরিচয় । এখানে অনেকে অনেক কিছু লিখে রাখে । আমি তেমন কিছু খুজে পাই নি । তবে একটা সাইটের ঠিকানা দেওয়া আছে সেখানে আমার ব্যাপারে সব কিছুই পাওয়া যাবে ! লিংক



এরপর আসা যাক আমার পরিসংখ্যানের একটা স্ক্রিনশট !


মোট ব্লগ হিট সংখ্যা


আমার মডারেশন স্টাটাস


আরও আমার ব্লগ ইনফরমেশন প্যানেল


এছাড়াও প্রতিমাসে গড় কত গুলো পোস্ট দেই তার একটা চিত্র





যাই হোক অনেক কিছু আপনাদের দেখিয়ে ফেললাম । শেষ করার আগে একটা কৌতুক শোনাই আপনাদের !

৮০ বছরের এক বৃদ্ধ তাল গাছ থেকে পড়ে পা ভেঙ্গে ফেলল। ডাক্তারের কাছে নিয়ে গেলে, ডাক্তার প্লাস্টার করে দিয়ে ঔষধ লিখে দিল।
পরদিন বৃদ্ধ লোকের ছেলে এসে ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার সাহেব, আপনি কৃমির ঔষধ কেন লিখেছেন?
ডাক্তার বলল, পেটে গুড়া কৃমিতে না কামড়ালে এই বয়সে কেউ তাল গাছে ওঠে!!



সামু টিকে থাকুক আরও অনেক অনেক বছর । আর আমিও জীবনের শেষ দিন পর্যন্ত যেন এখানে লিখে যেতে পারি ।
হ্যাপি ব্লগিং !
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৬
৪০টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×