somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার রাস্তায় হঠাৎ সামুর মডারেটরের সাথে দেখা

৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকার রাস্তায় প্রায়ই আমি এদিক ওদিক ঘুরে বেড়ায় সাইকেল নিয়ে । এমন অনেকবারই হয়েছে আমি লম্বা সময়ে এদিক ওদিক ঘুরে বেরিয়েছি । তবে এমন খুব কম হয়েছে যে এই ঘুরে বেড়ানোর সময় পরিচিত কারো সাথে দেখা হয়েছে । আজকে সেই খুব কম সময়ের একটা সময় । আজকে একটু আগে আগেই বের হয়েছিলাম । প্লান ছিল ঘন্টা খানেক এদিক ঘুরে বেড়িয়ে তারপর বাসায় ফিরবো । মিন্টু রোডের কাছে আসতেই খুব পরিচিত একজনের সাথেই দেখা হয়ে গেল ।

আমাদের একটা সময়ে মাঝে মাঝে দেখা হত । সেই ২০১৪ সালের দিকের কথা । তখন অনেকের মত সামু ছিল আমাদের প্রধান বিচরণ ক্ষেত্র । তবে কেবল এই বিচরণ কেবল অনলাইনে না থেকে অফলাইনেও ছিল । আমি বরাবরই অমিশুক একজন মানুষ । মানুষের সাথে কম মিশি তবে ব্লগের কয়েকজনের সাথে কেমন কেমন করে জানি যুক্ত হয়ে গেলাম ।আজও সে সব দিনের কথা মনে পড়ে ।

আজকে আবার অনেক দিন পরে কাভা ভাইয়ের সাথে । কাভা ভাই প্রায়ই সাইকেল নিয়ে বের হন । আর আমি তো নিয়মিতই সাইকেল চালাই । মিন্টুরোড থেকে পরীবাগ এলাম দুজন । চা খাওয়া হল, হল লম্বা সময়ে কথা বার্তা । এবারের দেখাটা আমাদের অনেক দিন পরে হল । তবে সত্যি বলতে মনেই হল না যে এতো গুলো বছর পরে আমাদের দেখা হয়েছে । মনে হল যেন প্রায়ই দেখা হয় ।

এই দেখেন আমাদের মডারেটর সাইকেল চালিয়ে আসছেন









আমার মোবাইল ক্যামেরাতে আসলে ভাল ছবি আসে না । আমি অবশ্য কখনই ভালো ক্যামেরাওয়ালা মোবাইল কিনিও না । পরেরবার আরও ভাল ছবি তুলতে হবে । আজকে রাতের আবহাওয়া বেশ চমৎকার । একটু ঠান্ডা ভাব আছে । তাই সাইকেল চালাতে বেশ মজাই লাগছিলো । ঢাকার ফাঁকা একটা রাস্তার ছবি ।



দুইজন মিলে একটু ঘোরাঘুরি করলাম সাইকেল নিয়ে । আমাদের আরও লম্বা সময় এদিক ওদিক যাওয়ার প্লান করতেই যাচ্ছিলাম কিন্তু কাভা ভাইয়ের বাসা থেকে ফোনে জানালো যে গেস্ট এসেছে । তবুও বেশ কিছুদুর সাইকেল রাইড দেওয়া হল । আশা করি সামনে একসাথে আরও লাম্বা রাইড দেওয়া যাবে । ব্লগাররা কেউ আমাদের সাথে যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারেন । কোন ছুটির দিনে বিকেল বেলা এক সাথে রাইড দেওয়া যাবে ।

সব শেষে আমাদের সামুর মডুর একটা ছবি ।



সেই সাথে অজানা আরও একজনের ছবি । এই ছবি মোটেও আমার নয় । ;)



সামু প্লাটফর্ম সব সসময় আমার পছন্দের একটা প্লাটফর্ম । এখানে থাকা সব কিছুই বলতে গেলে আমার কাছের । দিন দেশে আমরা সবাই একই সাথে ব্লগিং করি, ব্লগ পাড়ায় এই বসবাস যেন আরো দীর্ঘ সময় ধরে চলে এই কামনা করি ।

হ্যাপি ব্লগিং !
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ২:৩৩
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×