somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়েলকাম ব্যাক সামু - সামু ফিরে এল :D

১২ ই জুন, ২০২৪ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামুকে নিয়ে আমি এর আগে কোন দিন স্বপ্ন দেখেছি বলে মনে পড়ে না । তবে অনেক দিন পরে গতকাল আমি সামুকে নিয়ে স্বপ্ন দেখলাম।তবে সেটাকে আদৌও সামুকে নিয়ে স্বপ্ন বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না । তবে সেটা অবশ্যই সামু কেন্দ্রিক । স্বপ্নটা খুলেই বলা যাক যদিও ঘুম ভাঙ্গার পরে স্বপ্নটার বেশির ভাগই আমার মনে নেই । স্বপ্নে যা ঘটেছিল তা হচ্ছে আমি একজনকে ইঙ্গিত দিয়ে একটা মন্তব্য করি । এবং এবং মন্তব্যটার একটি বিশেষ প্রাণীর নাম ছিল । সেটার নাম আমি নিতে চাচ্ছি না । নিলে হয়তো স্বপ্নে যেমনটা ঘটেছিল সেটা বাস্তবেই ঘটতে পারে । যাই হোক, আমি মন্তব্যবটা আমার পরিচিত কারো ব্লগেই করতে চেয়েছিলাম । সম্ভবত সেটা ভুয়া মফিজ কিংবা আরইউয়ের পোস্টেই হবে । কিন্তু মন্তব্যটা পড়ে গেল অন্য একজনের পোস্টে । কার পোস্টে যে পড়েছিল সেটা আমার এখন আর মনে নেই । আমি তো পোস্ট দিয়েই হাওয়া হয়ে গেলাম । স্বপ্নে সম্ভবত সকালের দিকে পোস্ট দিয়েছিলাম । রাতে বাসায় ফিরে আমি সামু চালু করেই আমার চোখ চরখ গাছ হয়ে গেল । দেখতে পেলাম আমার সেই মন্তব্য নিয়ে হুলস্থুল পড়ে গেছে । পুরানো মানে প্রায় আট দশ বছর বয়সী সব ব্লগারটা ফিরে একের পর এক পোস্ট মন্তব্য করেই যাচ্ছে । মন্তব্যের পর মন্তব্য আসছেই । সেই পোস্টেই কত যে মন্তব্য পড়েছে তার ঠিক নেই । ব্লগে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা ।
আর আমি ভাবছিলাম যে নতুন কী পোস্ট দিয়ে এই মন্তব্যকে যায়েজ করা যায় । সেটা নিয়েই চিন্তা করছিলাম । এমন সময়েই আমার ঘুম ভেঙ্গে যায় !

আমার তো মনে হচ্ছে স্বপ্নের সেই পরিস্থিতির জন্য, এতো এতো লোড সামলাতে না পেরেই সামু ডাউন খেয়ে গিয়েছিল ।
হে হে হে ! জাস্ট কিডিং !

সামুতে এখন আর আগের মত নিয়মিত ঢোকা হয় না । সামুতে ডাউন খেয়েছে গতকাল থেকে সেটা আমি আজকে সকালের দিকে টের পেলাম গ্রুপে ঢুকে । তারপর ব্লগে এসে দেখি আর ঢুকতে পারতেছি না । আগে এই ব্যাপারটা হলে প্রতি ঘন্টায় ঘন্টায় রিফ্রেশ করে দেখতাম যে সামু ওপেন হয়েছে কিনা ! এখন সেটা কমে গেছে । যদিও প্রতিদিন অন্তত একবার হলেও সামুতে ঢু মেরে যাই ।

সামু যখন বন্ধ ছিল আপনারা কতবার ঢু মেরেছেন?

আমাদের সামু ব্লগের একটা অফিশিয়াল ফেসবুক গ্রুপ আছে । ব্লগ ডাউন খেলে কিংবা অন্য অনেক ব্যাপারই সেই গ্রুপ থেকে জানা যায় । ব্লগের অনেকেই আছেন সেখানে । আবার অনেকে হয়তো জানেন না !
এই রইলো ব্লগের লিংক।
অথবা এই কিউআর কোড স্ক্যান করেও ব্লগ গ্রুপের খোজ পেতে পারেন ।



এখন তো সামুর টেকনিক্যাল সমস্যা হয় না বললেই চলে । আমি যখন প্রথম প্রথম ব্লগে লেখা শুরু করেছিলাম তখন দেখা যেত যে প্রায় দিনই সামু ডাউন হয়ে থাকতো । আজকে এই সমস্যা তো কাল ঐ সমস্যা । তাই এখন যখন কালে ভাদ্রে সামু ডাউন খায় আমার সেই আগের দিনের কথা মনে পড়ে !

আমার একবার মনে আছে একবার সামু হ্যাক হল (কিংবা কোন ট্যাকনিক্যাল সমস্যা) দেখা দিল। হ্যাকার কোন একটা পোস্ট যেন স্টিকি করে দিয়েছিল। সেটা নিয়েও ব্লগারটা কতই মজা নিচ্ছিল। আমাদের একজন আগের ব্লগার নোমান নমি ভাই হ্যাকারের উদ্দেশ্যে একটা আবেদন পত্র লিখে ফেলল যাতে তার পোস্টটাও স্টিকি করে দেওয়া হয় । তার অনেক দিনের স্বপ্ন তার পোস্ট স্টিকি হবে !

যাই হোক, সামু আবার চালু হয়েছে এটাই সব থেকে বড় কথা । আপনারা আবারও ব্লগিং শুরু করে দিন ।

ওয়েলকাম ব্যাক সামু !

ছবি পিক্সেল থেকে
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২৪ রাত ১১:০৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×