somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানব ক্রূরতার আরেকটি উদাহরণ

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকাল বেলা ফেসবুক চালু করেই ছবিটা চোখে পড়ল। বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেইজে ছবিটা পোস্ট করা হয়েছে। ছবিটি তুলেছেন রাজীব ধর নামের একজন। ইনানী সমুদ্রসৈকতে একটা ঘোড়া একাকী দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই দাঁড়িয়ে থাকার পেছনে যে ভয়ংকর এবং মানবিক নিষ্ঠুরতার এক ভয়ংকর গল্প দাঁড়িয়ে আছে, তা জানা নেই অনেকের। অবশ্য কক্সবাজারে এই দৃশ্য খুব বেশি অস্বাভাবিকও না। এই দৃশ্য সেখানকার মানুষ এবং পর্যটকদের চোখে প্রায়ই পড়ার কথা। নিঃসঙ্গ এক ঘোড়া রাস্তায় কিংবা সমুদ্রতীরে একাকী ঘুরে বেড়াচ্ছে।

এই ঘোড়াগুলো একসময় পর্যটকদের মনোরঞ্জন করে এসেছে। মালিকদের কাছে তখন এই ঘোড়াগুলোর দাম ছিল, কারণ তারা পর্যটকদের কাছ থেকে টাকা নিয়ে এসেছে। বয়সের ভারে কিংবা কোনো কারণে যদি ঘোড়াটা আঘাত পেয়ে অকেজো হয়ে যায়, তাহলে মালিক তখন সেই ঘোড়াটা এভাবে একা ছেড়ে দেয়। একা একা ঘোড়াটা তখন এদিক-ওদিক ঘুরে বেড়ায়। হয়তো বুঝতেও পারে না কেন তার এই অবস্থা! যদি এমন হয় যে খাওয়ার মতো ঘাস থাকে আশেপাশে, তখন হয়তো ঘোড়াটা আরও বেশ কিছুদিন বেঁচে থাকে। যদি ঘাস না থাকে, তাহলে অনাহারে-অযত্নে মারা যায়!

আচ্ছা, মানব চরিত্রই কি এমন? যে প্রাণীটি এতদিন তার আয়-রোজগার করে পকেট ভর্তি করেছে, আজ যখন তার দরকার শেষ, তখনই একেবারে ছুড়ে ফেলে দিল। অবশ্য কেবল এই পশুর কথাই কেন বলছি! মানুষ তো তাদের নিজের আপন বাবা-মা কেও ছেড়ে চলে যায়!

আজকে সকাল থেকে মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে আছে। এই ছবিটা সকাল থেকেই আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। কী নিঃসঙ্গ, একাকী লাগছে!

ঢাকার সদরঘাট থেকে গুলিস্তানে এখনও ঘোড়ার গাড়ি চলে। ঘোড়াগুলোর অবস্থা কী যে করুণ! কেবল মাত্র মানুষের মনোরঞ্জনের জন্য এই প্রাণীগুলোকে কত অমানবিক ভাবে খাটানো হয়! একটা সময়ে পশু চালিত গাড়ি ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। কিন্তু ইঞ্জিনচালিত যান চালু হওয়ার পর এখন এই প্রাণীচালিত যানের কোনো প্রয়োজন নেই, বিশেষ করে নিজেদের মনোরঞ্জনের জন্য তো নয়ই!

সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২৪ রাত ১০:০৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×