somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বৈরাচার পতনের প্রথম দিন

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাতেই কয়েকজনের ফেসবুকের পোস্ট দেখে মনে হল যে হাসিনা সরকার পতনে তারা আশা করেছিলেন যে পতনের পরেই দেশে একেবারে ঠিক হয়ে যাবে। তারা হতাশ হয়েছেন এই ঠিক হয়ে না যাওয়াতে। সত্যি বলতে কী, আপনারা কী আশা করে আছেন আমি জানি না তবে আমাদের সাধারণ মানুষের জীবনে খুব একটা পরিবর্তন আসবে না । দেশের অবস্থাও যে খুব একটা পরিবর্তন আসবে সেটাও না । নতুন একটা সরকার আসবে তারপর প্রায় আগের মতই সব কিছু চলবে। আগের মতই দুর্নীতি হবে । আগের মতই সব কিছুই চলবে ।
তবে কিছু পরিবর্তন কিন্তু ঠিকই আসবে। এই যেমন একটা সময়ে আমি নিজে এটা বিশ্বাস করেছিলাম যে আওয়ামী জুলুম থেকে আমাদের দেশের কোন মুক্তি নেই। সত্যিই আমার মনে এটাই মনে হয়েছিল । কিন্তু আমার সেই বিশ্বাস ভুল প্রমাণিত হয়েছে। একটা দেশে তার জনগনের থেকে বড় শক্তিশালী আর কেউ নেই। এই কথাটা আমি এতোদিন বইতেই পড়েছি গত কিছুদিন সেটা নিজের চোখে দেখলাম। এই অনুভূতি অবিশ্বাস্য ছিল । এরপরে যারা ক্ষমতায় আসবে তারাও এই ব্যাপারটা মনে রাখবে। জুলুমের দিন শেষ হবেই।

নতুন যারা ক্ষমতায় আসবে তারাও নিজেদের ক্ষমতার অপ্যব্যবহার করবে। তারা করবে। বাঙালি রাতারাতি সভ্য আর সৎ হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না। তবে তাদের এই ব্যাপারটা অবশ্যই মনে রাখা উচিত যে আপনি ঠিক সেই পরিমান জুলুম মানুষের উপরে করবেন যতখানি আপনি নিজে সহ্য করার ক্ষমতা রাখেন । কারণ ক্ষমতা যখন চলে যাবে তখন জুলুমের শিকার মানুষ বন্য হয়ে উঠে।

পুলিশ সদস্যদের বুঝি এরপর থেকে টনক নড়বে । আপনারা দেখেছেন তো আপনাদেরকে রাজনৈতিক নেতা কর্মীরা কিভাবে ব্যবহার করেছে। এবং আপনারাও নিজেরা তাদের সাথে তাল মিলিয়ে সাধারণ মানুষের উপরে জুলুম করেছেন। এখন আপনাদের কী অবস্থা দেখেছেন ? আপনাদের বিপদে ফেলে নেতা কিন্তু পালিয়েছে । আপনারা পালাতে পারেন নি । আপনারা মৃত্যুর মুখে পড়ে আছেন অসহায় ভাবে । আপনারা বলবেন দায়িত্ব পালন করেছেন - না আপনারা কোন দায়িত্ব পালন করেন নি । আপনারা আপনারই দেশের মানুষের উপরে, নিরস্ত্র মানুষের গুলি চালিয়েছেন নির্বিচারে। দিনের পর দিন তাদের এরপর যে সরকারই আসুক, তাদের হাতের পুতুল হবে না । যদি শেখ হাসিনা সরকার পতন থেকেও আপনাদের শিক্ষা না হয়, যদি আবারও আপনারা সরকারের হাতের পুতুল হয়ে জনগনের বিরুদ্ধে যান তাহলে যখন সরকার পতন হবে, সেটা যেভাবেই হোক গনতান্ত্রিক বা আন্দোলনের ফলেই হোক না কেন, হবে নিশ্চিত, তখন আপনাদের অবস্থাও ঠিক একই রকম হবে।

এখন দেশের অবস্থা অশান্ত । আরও কিছু দিন অশান্ত থাকবে। সামনে জানি না কোন দিকে যাবে। অবস্থা হয়তো খারাপ হবে আবার হয়তো ভাল হবে । তবে আমার মনে এই শেখ হাসিনার পতন নিয়ে কোন আফসোস থাকবে না । সত্যিই থাকবে না। এমন কি কদিন পরে যখন নির্বাচন হবে, তখন যদি আওয়ামীলীগ জিতে আবার শেখ হাসিনা ক্ষমতায়াসে তবুও আমার মনে কোন আফসোস থাকবে না । দেশের জনগনের ভোটে সেই সরকার গঠন করে তাতে আমার কোন আফসোস থাকবে না ।

আমার মনে এই নিয়ে আনন্দ থাকবে যে এক দাম্ভিক উগ্র সরকার প্রধানকে টেনে ক্ষমতা থেকে নামিয়েছে । যে কিনা নিজেকে বিকল্পহীন অদ্বিতীয়া মনে করত যে কিনা নিজেকে অপরাজেয় মনে করত সেই মানুষটাকে চরম অপমান করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। এর থেকে আনন্দের আর কিছু নেই।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×