somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনসিপিকে আমি ভোট দিব না

২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলা যায় ২০০৮ সালের পরে এই প্রথম আমার মনে হচ্ছে এইবার নিজের ভোট আমি কাউকে দিতে পারব। এক কালে ভোট এলেই টিভিতে একটা স্লোগান চালু প্রায় দেখা যেত। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। আমাদের মুক্তিযুদ্ধের এক মাত্র সোল এজেন্টের কারণে বিগত তিনটা নির্বাচনে দেশের মানুষ এই নিজের ভোটটা নিজে দিতে পারে নি, যাকে খুশি তাকে দেওয়া তো অনেক পরের ব্যাপার। তবে সামনের নির্বাচনে আশা করা যাচ্ছে আমার ভোট আমি যাকে ইচ্ছে তাকে দিতে পারব । তবে এই ভোট আমি যাকেই দিই এনসিপিকে দিব না।
বিশেষ করে গত কয়েক দিনে এদের কার্যক্রম দেখে মনে মনে একেবারে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি যে সামনের এই নির্বাচনে কোন ভাবেই এনসিপিকে ভোট আমি দিব না। এবং আমার পরিচিত সবাইকেই বলব যেন কোন ভাবেই এনসিপিকে ভোট না দেয়।
আন্দোলন বা এক্টিভিজম চালানো আর রাজনীতি করা দুইটা যে আলাদা ব্যাপার এটা সম্ভবত এখনও এরা বুঝতে পারে নাই। কিছু হইলো আর ফেসবুকে এসে একটা স্টাটাস দিয়ে দিলাম, এটাকে রাজনীতি বলে। ছাত্ররা যখন স্বৈশাসকের পতনের জন্য মাথে নেমেছিল তখন এক ব্যাপার ছিল কিন্তু এখন এরা পুরোদস্ত রাজনৈতিক দল। এই দুটোকে এক করে দেখার কোন সুযোগ নেই।
আমি কোন ভাবেই এনসিপিকে সমর্থন করছি না এইবার। আমার ভোট কোন ভাবেই এনসিপির ভাগে পড়বে না। এমন কি এনসিপি যে এইবার ভোটে দাঁড়াবে এই ব্যাপারটাই আমার পছন্দ হচ্ছে না। নির্বাচন কমিশনের এমন একটা নিয়ম হওয়া অবশ্যই থাকা উচিত যে যেকোন দল নিবন্ধ করার পরের তিন বছর পর্যন্ত সেই দল কোন সাধারণ নির্বাচনে অংশ নিতে পারবে না। মানে ব্যাপারটা কি এমন যে আমি আজকে গিয়ে একটা রাজনৈতিক দল খুলে ফেললাম তারপর পরশুদিন গিয়ে নির্বাচনে অংশ নিলাম। নির্বাচনে অংশ নেওয়ার আগে তাদের রাজনীতির মাঠে প্রমান করতে হবে যে তারা আসলেই রাজনীতি করতে এসেছে।
তবে এখন আমি আমার ভোট তাদের দিব না তার মানে কিন্তু এই না যে সামনের কোন নির্বাচনেও আমি তাদের ভোট দিব না। এই সামনের পাঁচ বছর তাদের কার্যক্রম আমি দেখতে চাই। তারা আসলেই যে রাজনৈতিক দল, দেশের জন্য এলাকার জন্য তারা কী কাজ করছে। ক্ষমতায় গেলে দেশের কাজ করব এই বুলি আমরা গত ৫৩ বছর ধরেই তো শুনে আসছি। কোন কাজ কী হয়েছে? আগে দেখি তারা ক্ষমতায় না থেকে কী কাজ করে। দেশের মানুষের কষ্টে তারা কীভাবে কাজ করে সেটা আগে দেখি। এর আগে না।
এনসিপির লোক জন যদি সত্যি প্রজ্ঞাবান হয়ে থাকে তবে এই সামনের নির্বাচনে তাদের অংশই নেওয়া উচিৎ না । রাজনীতির ব্যাপারটা তো এমন না আজকে এলাম আজই সব কিছু জয় করে নিয়ে নিলাম। এভাবে হয় না। রাজনীতিতে চিন্তা করতে হয় সব সময় লম্বা পথের । এইবার যদি তারা সত্যিই তারা নির্বাচনে যায় তাহলে তাদের নামের সাথে কিংস পার্টির যে তকমা লেগে থাকবে তা কোন দিন ঘুচবে না।
সামনের নির্বাচনে কাকে আমি ভোট দিবে সেটা আমি এখনও জানি না। আগে দেখি আমার এলাকায় কে কে নির্বাচনে দাড়ায়। তবে কাকে কাকে ভোট দিবো দিব না সেটা জানি খুব পরিস্কার ভাবে। সেই তালিকাতে তৃতীয় নম্বরে যুক্ত হল এনসিপির নাম।

সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ভাল ও মন্দ কাজ।

লিখেছেন রাবব১৯৭১, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৭:২৫

শেখ হাসিনা যে ভালো কাজগুলো করেছেন, সে জন্য এ জাতি তাকে অনেক বছর মনে রাখবে। আর তিনি যে মৌলবাদীদের তোষণ করেছেন এবং তাদের মোটা-তাজা করেছেন, সে জন্যও এ জাতি তাকে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

লিখেছেন নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মা'কে লেখা প্রীতিলতার শেষ চিঠি

লিখেছেন ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯




আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব  না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা! 

আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো... ...বাকিটুকু পড়ুন

×