somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাত্র নয় মাসে কি ত্রিশ লাখ মানুষ হত্যা করা সম্ভব?

২১ শে আগস্ট, ২০২৫ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তার মানে দিনে বারো হাজার করে মানুষ হত্যা করেছে পাকিস্তানিরা? মানে এতো আন পসিবল? একদিনে এতো!
এমন করেই তো বলে ওরা ! তারপরেই ওরা ফিলিস্তিনের উদাহরণ টেনে বলবে এই দেখে গাযাতে এতো এতো খুন হত্যা দেখছো কিন্তু দেখ এই এক বছরে মাত্র ৬০ হাজার মানুষ মারা গেছে। এ থেকেই বলা যায় কোন ভাবেই দিনে বারো হাজার মানুষ হত্যা করা সম্ভব না। সংখ্যাটা ৩০ লাখ কোন ভাবেই হবে না।
এমন একটা হিসাব দেখে আপনার মনেও সন্দেহ চলে আসে যে আসলেই তো এক দিনে বারো হাজার মানুষ মারা কি সম্ভব নাকি? এতো আনপসিবল ব্যাপার! এবার আসুন এই ব্যাপারটাই একটু ঘুরিয়ে চিন্তা করা যায়।

১৬ ডিসেম্বর যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পন করে তখন এই দেশে তাদের ৯৩ হাজার সৈন্য ছিল। এরা যুদ্ধে অংশ নিছে। এছাড়া আমাদের দেশীয় শুয়োর যেগুলো ছিল, তাদের সংখ্যাটা মোটামুটি ৪৭ হাজার থেকে ৬০ হাজারের ভেতরে। আমি কম করেই ধরি। ৪৭ হাজার। যেগুলো যুদ্ধে মরছে সেগুলোর হিসাব বাদই দিলাম। এগুলো শুধু যারা জীবিত ছিল। পাকিস্তানি হানাদারের সাথে এদেশীয় রাজাকার, মোট ঘাতকের সংখ্যা হল ১ লাখ ৪০ হাজার। এই ১ লাখ ৪০ হাজার নয় মাস ধরে অর্থ্যাৎ ২৬৭ দিন ধরে যদি ৩০ লাখ মানুষকে হত্যা করে তাহলে একজন ঘাতকের ভাগে কয়জন করে পড়ে জানেন? ২১ জন। জ্বী ২১ জন মাত্র। এর মানে হল, একজন হত্যাকারী ২৬৭ দিন ধরে ২১ জন মানুষ হত্যা করেছে। হিসাবটা আরও সহজ করে বললে, একজন ঘাতক ১৩ দিন পর পর একজন মানুষকে হত্যা করলে ২৬৭ দিনে সংখ্যাটা ৩০ লাখ হয়। কী এবার কি সংখ্যাটা অসম্ভব মনে হচ্ছে?এখন কি মনে হচ্ছে এই এতো সংখ্যক মানুষকে মারা সম্ভব না?

আপনার হাতে আগ্নেও অস্ত্র রয়েছে, সেই সাথে রয়েছে হত্যা করার লাইসেন্স অর্থ্যাৎ যাকে ইচ্ছে মারতে পারেন, যা ইচ্ছে লুটপাট করতে পারেন আপনার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না, এমন অবস্থায় ২৬৭ দিনে ২১ জনকে হত্যা করা আপনার পক্ষে কি কঠিন কোন কাজ নাকি অসম্ভব কোন কাজ?

আমি এখানে কোন পরিসংখ্যান যুক্তি তর্কে গেলাম না। আপনার সাথে এটা নিয়ে তর্ক করার কোন ইচ্ছেও আমার নেই। আসলেই নেই। শুধু যারা আসলেই মনে করে যে একদিনে ১২ হাজার সংখ্যাটা আসলে খুবই অসম্ভব একটা ব্যাপার এই হিসাবটা কেবল তাদের জন্য। আর কিছুই না।

(তাজিকা ইজাবেলার লেখা থেকে হিসাব পত্র নেওয়া)
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২৫ রাত ১১:২৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: ঈশ্বর ও ভাঁড়

লিখেছেন অর্ক, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ৯:১০




বিরাট কিছু চাইনি। পরিপাটি দেয়ালে আচানক লেগেছিলো একরত্তি দাগ। কোনও ঐশী বলে মুছে যেতো যদি—ফিরে পেতাম নিখুঁত দেয়াল। তাতে কী মহাভারত অশুদ্ধ হতো কার! (সে দাগ রয়ে গেছে!)

পাখিদের মতো উড়বার... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

×