জীবনে আমরা হোচট খাই । পড়ে যাই । কিন্তু পড়ে যাওয়া মানে শেষ হওয়া নয় । পড়ে গিয়ে উঠে দাড়ানোই হল জীবন । জীবনের প্রতি পদে পদে হোচট খাবে পড়ে যাবে । মনে হবে আর নয় এই শেষ । কিন্তু আসলে শেষ নয় ।
.
তখন হয়ত একটু কষ্ট হবে । তবে ঘুরে দাড়ানো সম্ভব । যদি এই অবস্থায় হাল ছেড়ে দাও । তবে কখনই তুমি গন্তব্যে পৌছতে পারবে না । পারবে না তোমার নির্দিষ্ট লক্ষ্যে পৌছতে । হোচট খেয়েছ বলে হাল ছেড়ে দেবে বন্ধু । সেই পথে হাটা বন্ধ করে দেবে । জীবন কে থামিয়ে দেবে । এটাই কি তুমি ?
.
জীবনে বাধা বিঘ্ন আসবে । তাই বলে হাল ছেড়ে দেয়া যাবে না । দেখই না কি হয় । একটু অপেক্ষা কর । তারপর চলা শুরু করো । আস্তে আস্তে উঠে দাড়ায় আবার হাটা শুরু করো । ভুল গুলো শুধরে নাও । সামনের সময় গুলো কে কিভাবে কাজে লাগাবে পরিকল্পনা করো । এখন কার কাজ এখন ই করো । নিজেকে সময় দাও । হয়ত সব কিছু ঠিক হবে না তাও যতটুকু পারা যায় ঠিক করে নাও ।
.
জীবনের চলার পথটা কখনই মসৃন নয় । তাই সব কিছু পরিকল্পনা মাফিক কাজ করো । তার মানে এই নয় জীবনের শুধু এটাই করবে । সব কিছু মানিয়ে নিয়ে চলবে । আর বাধা বিঘ্ন যা আসুক মুখমুখি হও । ভয় না পেয়ে সামনে দাড়াও । দেখ তুমি পার কিনা । শুরু তেই হাল ছেড় না । সমস্যা গুলোর সমাধন করার চেষ্টা করো । তুমি পারবে এই বিশ্বাসটা রাখো ।
.
নিজেকে দুর্বল ভেব না । আত্মবিশ্বাস রাখো । ভরসা করো নিজের সামর্থ্যের উপর । নিজেকে করো প্রত্যয়ী আর দৃঢ় মনবল এ স্বয়ংসম্পূর্ন । তুমি ই পারবে আর তুমি ই জিতবে নিজের লক্ষ্যে পৌছুতে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

