somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগ নাকি স্কুললীগ

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্রলীগ নিয়ে কখন কিছু বলিনি । কিন্তু আজ কেন যে বলতে ইচ্ছে হচ্ছে ।

আচ্ছা ছাত্রলীগ এ কি শুধু ছাত্ররাই করে? ছাত্রলীগ করতে গেলে কোন পর্যায়ের ছাত্র হতে হয়? এখানে কি কোন বয়স সীমা আছে নাকি নেই?

দুটি ঘটনা বলি ।

একঃ আমি বাড়ি গিয়েছি ভার্সিটির ছুটিতে । তো এক সকাল বেলা নাস্তা করার জন্য বের হয়েছি । রাস্তায় এক ছোট ভাইয়ের সাথে দেখা । জিজ্ঞেস করল কি খবর ভাই । কুশল বিনিময় শেষে জিজ্ঞেস করলাম কি করতেছে । তখন সম্ভবত সে ৬ষ্ঠ বা ৭ম শ্রেনীতে পড়ে । আমাকে বলল ভাই আমি তো আমাদের ওয়ার্ড এর ছাত্রলীগ এর ক্রীড়া সম্পাদক । আমি শুধু বললাম ভাল ।

দুইঃ সেদিন বন্ধু আর আমি এক সাথে বসে আছি । তখন বন্ধু ফেসবুক এ ছিল । ওর একটা রিকোয়েস্ট আসে । আমাকে দেখিয়ে বলে, এই ছেলে ৯ম বা ১০ম শ্রেনীতে পড়ে কিন্তু সে নেতা । মানে ছাত্রলীগ এর নেতার সাথে তার ছবি আছে এমন কি ফেসবুক এর ওয়ার্কিং এ দেয়া আছে ছাত্রলীগ ।

উপর এর ঘটনা থেকে যা বুঝতে পারলাম । এত পুরাতন একটা সংগঠন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে । শুধু মাত্র ক্ষমতার জন্য । এখন তো ক্লাস ফাইভ এর পোলাপান ও ছাত্রলীগ করে মনে হয় । এদের মুখের সামনে কথা বলাও যেন অপরাধ কারণ কি থেকে কি বলে দেয় আল্লাহ্‌ মালুম । মান সম্মানের পুরো ফালুদা করে দিতে পারে । আর ছাত্রলীগ এ ছাত্র এর চেয়ে অছাত্র বেশি । এটা আমার নিজ চোখে দেখা । যারা স্কুলের চৌকাঠ মাড়ায়নি তারা ই আজ নেতা হয়ে বসে আছে ।

অথচ তারা দাবী করে তারা দেশের ভবিষ্যৎ । যদি সঠিক শিক্ষাই না থাকে তবে এই ভবিষ্যৎ দিয়ে জাতি কি করবে । শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তবে ছাত্রলীগ এর ছাত্র নামক আগাছা থাকে কিভাবে ।

আমি ছাত্র রাজনীতি এর বিরুদ্ধে না । কিন্তু এর জন্য এই নাই যে তার কোন নির্দিষ্ট বয়স সীমা বা সময় থাকবে না । স্কুল বা কলেজ এর ছাত্ররা রাজনীতি এর কতটুকু ই বা বোঝে । আচ্ছা কলেজ বাদ দেই । স্কুল এ এখন ছাত্ররা রাজনীতি করে ।

কাম অন ম্যান, সিরিয়াসলি ।

সবচেয়ে মজার বিষয় তারা বলতে পারবে না জাতীয় চার নেতা কে ছিল । তারা বলতে পারবে না বদি,রুমি,জুয়েল,আজাদ এর কে ছিল । জাহানারা ইমাম কে কেন সবাই আম্মা বলে । তবে কিসের রাজনীতি কর তোমরা? যারা ইতিহাস ই জানে না তারা আবার দেশ কে নেতৃত্ব দেবে ।

হাউ ফানি ।

আমার কথা গুলো হয়ত নিজস্ব মতামত । কিন্তু সত্য । আর আমি সত্য কে অস্বীকার করতে পারি না । আর অন্যায় ও দেখতে পারি না ।

তাই যারা ছাত্রলীগ করেন । তাদের বলছি ইতিহাস টা আগে জানুন ।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×