somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

বাংলাদেশের রাষ্ট্র সংস্কার কি আদৌ সম্ভব হবে নাকি সব কিছু তাত্ত্বিক আলোচনা

০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের স্বাধীনতা এক দিনে আসেনি বা আবার বলা যায় বাংলাদেশ এক দিনে তৈরি হয়নি। অনেক চড়াই উৎরাই এর মাধ্যমে আজকের বাংলাদেশ রাষ্ট্র হিসেবে পুরো বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে। স্বাধীনতার ৫২ বছর পর বাংলাদেশের রাজনৈতিক সংকট বা রাষ্ট্রের যে পরিবর্তন আসা প্রয়োজন তা আদৌ কি সম্ভব হয়েছে।

বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কোন পথে হাটছে? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে যেতে পারে বলে ধারণা করা যায়। আসলে এটা এখনই বলা সম্ভব নয় বাংলাদেশ কোন পরিস্থিতিতে কি হবে।

রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি যে চরম একটা সীমাতে পৌছে গিয়েছে তা সবাই বুঝতে পারছে। কিন্তু এটা নিয়ে কেউ কোন কথা বলছে না। এর কারণ হচ্ছে সবার মুখ আগে থেকেই বন্ধ করে দেয়া হয়েছে। অথবা শাসন ও নিপীড়নের কথা ভেবে কেউ প্রশ্ন তুলতে পারছে না।
এই পরিস্থিতি থেকে উত্তরনের একটি উপায় হচ্ছে “রাষ্ট্র সংস্কার”। আজকে যেই বইটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে “রাষ্ট্র সংস্কারের রাজনীতিঃ তাত্ত্বিক ও ব্যবহারিক দিক”।

বইটি মুলত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সম্পর্কিত বেশি কিছু ধারণা দেয়া হয়েছে। এই বইটিতে বাংলাদেশের রাষ্ট্র গঠনের যেসব নীতি ও মুল সমস্যা গুলো রয়েছে সেগুলোর উপর আলোকপাত করা হয়েছে।

যদি শুরুতে বাম রাজনীতি বা কমিউনিজমের উপর বেশ বড় রকমের একটি প্রবন্ধ আলোচনা করা হয়েছে। এতে মনে হয় যেন বাংলাদেশের বাম রাজনৈতিক পরিস্থিতি কোন অবস্থানে রয়েছে তার ব্যাপারে আলোচনা এসেছে।

বাম রাজনীতির বৈশিষ্ট্য থেকে শুরু করে এর সমস্যা গুলো নিয়ে বেশ বড় আলোচনা এসেছে। বিপ্লবী ও রাষ্ট্র তৈরির ব্যাপার যে সম্পূর্ন আলাদা সেটা বেশ সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া কমিউনিস্টরা তাদের মুল লক্ষ্য বা জনতা সম্পৃক্ততা থেকে বেশ দূরে রয়েছেন সেটা তুলে ধরেছেন লেখক।

অপর দিকে গণতন্ত্র বা বর্তমান রাজনীতি বাংলাদেশের কোন অবস্থানকে নির্দেশ করছে তার ব্যাপারে ধারণা দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন রাষ্ট্র তৈরি ও সাংবিধানিক যেসব কার্যক্রম পরিচালিত হয় আদৌ সেগুলো জনতা বা জনগণের কতটা কাছাকাছি এবং তার প্রতিফল কতটা ঘটেছে সেটার ব্যাপারে আমরা জানতে পারি।

যেমন এখানে একটি জায়গাতে বলা হয়েছে, আদৌ বাংলাদেশের রাষ্ট্র সংস্কার প্রয়োজন কিনা। অবশ্যই প্রয়োজন। তবে সেই সংস্কার কিভাবে আসবে বা কিভাবে করতে হবে সেটার ব্যাপারে যদিও বিস্তারিত বলা সম্ভব হয়নি। তবে এই সংস্কারের ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়। এটা হচ্ছে মুল কথা।

বইটি রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত হলেও, আমাদের দেশের সংবিধান সম্পর্কে আপনি বেশ ভাল ধারণা পেয়ে যাবেন। সাধারণ মানুষের মৌলিক অধিকার সহ রাষ্ট্রের যেসকল পরিবর্তন বা সংস্কার দরকার তার ব্যাপারে লেখক কিছু কিছু ধারণা দিয়েছেন।

এছাড়া রাজনৈতিক দল, ভোট, নির্বাচন সহ মানুষের সাথে রাষ্ট্রের যে দূরত্ব তৈরি হয়েছে সে ব্যাপারে বিশদ একটি আলোচনা করা হয়েছে। কোন সংবিধান বা রাষ্ট্র পরিপূর্ন নয়। আর সময়ের সাথে সাথে সব কিছুতেই পরিবর্তন ও সংস্কার আনা জরুরী।

যদিও বইটি হচ্ছে তাদের জন্য উপযোগী যারা দেশ রাষ্ট্র রাজনীতি নিয়ে বিশদ ভাবে চিন্তা করে থাকেন। তবে আমার মনে হয় বইটি সবার পড়া উচিত। এতে করে রাষ্ট্র রাজনীতি ও রাজনৈতিক দল গুলোর মতবাদ ও ধারা সম্পর্কে সচেতনতা তৈরি হবে।

বইঃ রাষ্ট্র সংস্কারের রাজনীতিঃ তাত্ত্বিক ও ব্যবহারিক দিক
লেখকঃ হাসনাত কাইয়ূম
প্রকাশনঃ রাষ্ট্রচিন্তা
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×