মানবঃ ঈশ্বর----।
ঈশ্বরঃ বলো।
মানবঃ একটা প্রশ্ন করতে পারি?
ঈশ্বরঃ পারো।
মানবঃ এক কোটি বছর তোমার কাছে কতটা সময়?
ঈশ্বরঃ এক সেকেন্ডের মতো।
মানবঃ কি মহান--------! আমি কি আর একটা প্রশ্ন করতে পারি?
ঈশ্বরঃ পারো।
মানবঃ এক কোটি টাকা তোমার কাছে কি পরিমান অর্থ?
ঈশ্বরঃ এক পয়সার মতো।
মানবঃ কি মহান-------! তাহলে, আমি কি তোমার কাছে সামান্য কিছু চাইতে পারি?
ঈশ্বরঃ পারো।
মানবঃ ঈশ্বর-------আমাকে একটি পয়সা দাও।
ঈশ্বরঃ অবশ্যই, এক সেকেন্ড---------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


