somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কত দিন পরে আজ বই কিনলাম

০৭ ই জুন, ২০১০ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কত দিন পরে আজ বই কিনলাম। এক মাস ,দুই মাস, তিন মাস, না আরো বেশি। ”চায়ের দেশে” এসেছি তিন মাস হলো। শেষ কি বই কিনে ছিলাম? মনে করতে পারছি না।
যাক এটাও হতে পারে বই কেনার বন্ধাত্ব ঘুচল। লেখা লেখির বন্ধাত্ব হয় তাকে বলে ”রাইটার্স ব্লক”। পাঠকেও নিশ্চয় বন্ধাত্ব হয় তাকে কি বলে? ”রিডার্স ব্লক”? হুমায়ুন আহমেদকে পেলে জেনে নেব। না আমার রিডার্স ব্লগ হয়নি। পড়ছি নিয়ম করেই । অনেকটা পেশার কারনে, অনেকটা অবসর কাটানোর উপায় হিসেবে।
মাঝে কিছুদিন কিশুর উপন্যাসের পোকা হয়ে গিয়েছিলাম। হুমায়ুন আহমেদ এর ছোটদের জন্য লেখা আর জাফর ইকবালে প্রায় সব। একই সাথে ইয়েস্তেন গার্ডারের”সুফির জগৎ”। অনেকটা কিশোর চরিত্রের প্রেমে পড়ে যাওয়ার মতো।
(এই ব্যাপারে যদি জ্ঞানী মহল কোন কারন খুজে বেড় করতে পারেন, আমিও বিনা বাক্যে মেনে নেব)


বিশাল রাস্তার পাশে রেলিং দেয়া একটা বাগানের মতো। তাতে ছড়ানো ছিটানো অনেক ছোট ছোট টেবিল । প্রতি টেবিলে তিনটা করে চেয়ার। রাস্তা দিয়ে মাঝে মধ্যে যাতায় শব্দ শুনতে পাই। বাগানের মাঝে একটা কাঁচের ঘর চার পাশ দিয়ে ”নেস ক্যাফে” বিজ্ঞাপন ভেতরে শিতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। ভেতরে যাই নি, ভয়ে। রাস্তার ধুলা ময়লা, প্রচন্ড রৌদ্দুর, ডাস্টবিনের ময়লার গন্ধ তাতে আমি খুব অভ্যস্ত।আবার নতুন পরিবেশ নিজেকে আবার যদি শুট না করে। আমি বসলাম বাইরেই। একটা ছোট ছেলে ব্রাজিলের পতাকা হাতে টেবিল পরিস্কার করে দেয়। নাম জুয়েল। পতাকাটা নেড়ে আমাকে বলে সুন্দুর না। সে যে ব্রাজিলে পক্ষে তা বুঝতে তাকে জিজ্ঞেস করতে হয় না।তবু তাকে জিজ্ঞেস করলাম। সে আমাকে জিজ্ঞেস করল আমি কি করি। আমি যে কোন দলেরই সাপোর্টার এখনো হতে পারিনি তা তাকে বুঝতে না দিয়ে আমি তাকে পরামর্শ দিলাম গাছে টনিয়ে দাও। সে দিল। আমি এক কাপ কফি খেতে খেতে লক্ষ করলাম এক মাত্র অমিই একা একটা টেবিল দখল করে আছি। অন্য টেবিল গুলোলোকে এ রকম জমজমাট মনে হচ্ছিল, তারা নিজেদের মধ্যে কথা বলছে অথবা ফোনের বিল বাড়াচ্ছে। আমিও দ্বিতীয়টা বেছে নিলাম। এবং সফল হলাম, মানে তাকে ফোনে পেয়ে গেলাম। অমনি আমার স্বর্গে বসে কফিখাওয়ার ব্যাপারটা যথেষ্ট বেহেস্তি বর্ননার মতো করে তার কাছে বর্ননা করলাম । সে ধৈর্যসহকারে শুনে আমাকে পরামর্শ দিল আমি যেন লিখতে চেষ্টা করি(বেঁচে যাওয়ার একটা ফন্দি)।আমি নিজেও অনেক বার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এই হচ্ছে হাড়ির খবর।
যে বই টি কিনলাম।
সৈয়দ শামসুল হক এর" প্রণীত জীবন" ,এবঙ নতুন দিগন্তু


৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×