কাজটা অতি নিম্নরুচির সন্দেহ নেই। এবং আমার রুচি খুব উচুমানের সেটা প্রতিষ্ঠার জন্যও এই পোস্ট নয়। আমার নিজের ওপর বেশ ঘেন্না হচ্ছে এই ভেবে হাবিব মহাজনকে আমার পর্যায়ে আনা সম্ভব হয়নি বলে আমি তার চেয়েও নিচের পর্যায়ে নেমে গেলাম। তাকে দেখেছি। অল্প বয়সী ছেলে। ঘাড়ের ওপর নিশ্বাস ফেলে এসেছি। সে জানতেও পারেনি কী তাকে ছুঁয়ে গেল। যাক সে কথা। প্রতিদ্বন্দ্বিতা বরাবরে হয়, সমানে সমানে। আমি তাকে সেটার যোগ্য মনে করি না। কিংবা হয়তো আমি তার যোগ্য না।
কেন হঠাৎ করে আমার এত বায় চাপল! এর আগে ফাডিংয়ের প্রতিবাদে আমার 100 পোস্ট মুছে ফেলেছিলাম। কার কী এমন এসে গেছে! যেই সাকিবের কারণে করেছিলাম, সে এখন ভালো ছেলে। ভদ্র পোস্ট দেয়, সবার আদরের। অথচ আমি 100 পোস্ট হারালাম। সংখ্যাটা ব্যাপার না। এখনো মনে করি সপ্তাহে মিনিমাম 21টি থেকে 30 পোস্টের গড় মেন্টেইন করা কিছু ব্লগারের অখাদ্য পোস্টের চেয়ে যে কারো একটি ভালো পোস্ট অনেক বেশি মিনিংফুল। আমি চেয়ে থাকি একজন শোমোচৌর লেখার আশায়, একজন অরূপ, রাসেল, হিমু, সুমন চৌধুরি, শমিত, কৌশিক, কনফুসিয়াস, হযবরল, কিংবা শরতের পোস্টের আশায়। অপেক্ষায় থাকি সুনীল সমদ্রের, শেখ জলিলের কবিতার। সাদিক এবং আস্তমেয়ের লেখার। হাসান, সারিয়া, ধুসর গোধুলীদের জীবন থেকে নেওয়া পোস্টের। পত্রিকার কাটপেস্ট বন্ধ করার জন্যই হয়তো পোস্টটা দিয়েছিলাম, সেটা এমন বিপরীত প্রতিক্রিয়া হবে বুঝতে পারিনি।
এখন এন্ড্রো, দুলাভাই, পরছায়া জাতীয় উদ্ভট নিকের কাছে বাবা-মাকে গালি শোনাচ্ছি। তার চেয়ে বড় কথা আমি একটা পরিকল্পিত ফাঁদে পা দিয়েছি। অমি রহমান পিয়াল রাজাকার, এটা এই ব্লগের সেরা রাজাকারও বিশ্বাস করবে না। কিন্তু তারপরও আমি টেম্পটেড হয়েছি। তারা ফাঁদ পেতেছে, আমি তুমুল গালাগালি সহকারে আমার অর্জিত সকল ভাবমূর্তিতে কালি মেখে ওদের মাকে বোনকে গালি দিয়ে গেছি। যাহোক, ছুড়ে দেওয়া গুলি ফেরত নেওয়ার জো নেই। শুধু আমার সহমর্মী, সহযোদ্ধা ও প্রিয় ব্লগারদের কাছে ক্ষমা চাই। আমার যাবতীয় অভব্যতার জন্য। আমার কদর্য রূপটা বিকটভাবে প্রকাশের জন্য।
পাদটীকা : মাননীয় হাবিব মহাজন ভাই। এরপর আপনার সঙ্গে আমার কোনো ধরণের ইন্টারঅ্যাকশনের ইচ্ছে নেই। আমি হারলাম। আপনি জিতলেন। আপনি মহান, আমি ইতর। আপনার কাছেও করজোরে ক্ষমা চাইলাম।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


