somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কন্ট্রিবিউটার উবাচ, এবং জঘণ্য একটা দিন...

২০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালই হিমুর সঙ্গে আলাপ হচ্ছিল ব্লগ নিয়ে। যথারীতি হাপিত্যেশ। বাল-ছাল দেইখা মেজাজ খালি বিলা হয়। ব্লগে ঢুকতে ইচ্ছা করে না আর। কিন্তু পাবলিকরে দুইষা লাভ কী। যারা আগে লিখতেন এবং ভালোই লেখতেন (হিমুর ভাষায় মুচমুচে যুগের) তারা লেখেন না। হাবজাব লিখ্যাই দেখি একেকজন দুই আড়াইশ পোস্ট বানাইয়া লাইছে দুই/তিন মাসেই। কেউ দেখি শদেড়েক পোস্ট মুইছাও আবার আগের জায়গায় যায়গা। গড়ে প্রতিদিন 10টা পোস্ট। শোহেইল ভাইর কথা ভেবে দেখার মতো। কিন্ত ুলিখব টা কী ছাই!

ছাইয়ের কথায় মনে হলো সিগারেটের ছাই। অফিস নো স্মোকিং জোন। তিন তলা থেকে নিচে নেমে খেতে হয়। অবশেষে একটা উপায় বের হলো। আমরা চেন স্মোকাররা একটু ঝুকি নিয়েই আমাদের কনফারেনস রুমের দরজাটা খুলে রেখে ওখানে বসে ধোয়া উগড়াই। জায়গাটা ব্যবহার করে কন্ট্রিবিউটাররা। বিভিন্ন পাতায় এরা পয়সার বিনিময়ে লেখে। এবং খুব বেশিদিন হয়নি পয়সা পাচ্ছে। মানে যায়যায়দিন কতর্ৃপক্ষ তাদের বিল দিচ্ছিল না অনেকদিন। সেজন্য দারুণ এক প্রতিবাদি পোস্ট দিয়েছিল ওরা। ট্রাজিক কমেডি টাইপ পোস্টার। কাজ হয়েছে।

মনে পড়ে গেল প্রথম আলোর দিনগুলো। ওখানে অনেক কন্ট্রিবিউটারই এখানে রীতিমতো পাতা চালাচ্ছে। ট্যালেন্টেড সব ছেলে-মেয়ে, যোগ্যতা দিয়েই এসেছে। মনে পড়ছে যখন স্টেডিয়াম পাতাটা চালাতাম, এদের ধরাধরি। ভাইয়া একটা অ্যাসাইনমেন্ট দেন। তো আমাদের বস উৎপল শুভ্র বেশ শুদ্ধতাবাদী। উনি বাইরের লোকের লেখা পছন্দ করেন না। তাই যাদের দিতাম লিখতে, সেটা রিরাইটই করতে হতো আমাদের স্টাইলের সঙ্গে। কন্ট্রিবিউটার লিখেই খালাস। জান যায় সংশ্লিষ্ট বিভাগীয় সম্পাদকের। তবে অনেক ভালো এবং দুর্দান্ত ছেলেমেয়ে আমার চোখে পড়েছে। এদের লেখার স্টাইল আমি আগ্রহ নিয়েই দেখি। উন্নতি হচ্ছে, এবং অনেক ভালো লেখক কন্ট্রিবিউট করছে। মাঝে হাবিজাবি অনেক আউলফাউল যা তা লিখে টাকা নিয়ে যেত। ক্রেডিট নিত তার এডিটেড কপির। অনেক আছে এমন যারা বুক ফুলিয়ে বলে, দেখ এটা আমার লেখা। সে ক্ষেত্রে (যদি তার লেখনী নিয়ে সন্দেহ থাকে) মূল কপিটা দেখতে চাইবেন। তখন দেখবেন কী লিখেছে কী ছেপেছে।

যাক আজ বৃষ্টি ভেজা দিনটা উপভোগ্য হয়নি মোটেই। দু'বার অ্যাক্সিডেন্ট করেছি। মগবাজার ক্রসিংটা পেরুতেই এক সিএনজি দিল চাপিয়ে। আমি বাইক বাঁচাতে পুরা চিতে পটাংতে ধা। স্লিপি হাইওয়ে, ব্রেক করলেই কাইত। নেমে মারতে গেলাম। সে দেখি শিকের মধ্যে থেকে হাসে। সামনে র প্লাস্টিকটা দিলাম ভেঙে। সেখান দিযেই গলা বের করে এক চড়। তারপরও গলাবাজি, জরিমানা দেন। আমি কই আয় শালা আমার পিছে, তরে জরিমানা দিমু।

এরপর সাত রাস্তার বাঁক ঘুরে বাজারের মুখেই আবার। এবার রিক্সা। এবার আমার রিয়ার ভিউ মিরর গেল একটা। আবার মার। এইবার সিনেমার হিরো এল কয়েকজন। মানে দোষ আমার। রিক্সা ওয়ালারা কী মানুষ না? আমি কই না, সব মাদারচোত (যারা গাড়ি চালান, তারা জানেন)। এইখানে একটা ভয় কাজ করছে, যদি দূর্বলতা দেখে পাইয়া বসবে। তাই আমিও গলা ছাড়ি। পরে কয়েকজন তরুণ আইসা বলে যান গা ভাই। আমি তো যাই না। যেই ব্যাটা বলছে মিয়া ঠিক মতো চালাইতে পারেন না, তারে কইলাম মামু পিছে ওঠো। তোমারে লইয়া এই তেজগায় একটা চক্কর মারি। তারপর যদি তুমি রিকশাওয়ালাগো একটা গাইল না পারো তোমার জুতা আমার গাল। হাইসা দিল ব্যাডা। কয় মামু চা খাইয়া যান। আমি কই অফিস আছে।

পায়ে ভালোই ব্যাথা করতাছে। বাল হালায় বৃষ্টির দিনে আর বাইক চালামু না। আর রিক্সারে সাইড দিমু, ওগো ওভারটেক করুম না। আজকের দিনের রেজুউলিশন (কালকে ভুইলাও যাইতে পারি, কওয়া যায় না
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×