somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কল্প ৩

২২ শে জানুয়ারি, ২০০৭ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুন্দর মাইয়া প্রীতি বরাবরই আছে দিরান ভাইর। কারণ একটা হইতে পারে তার বউ। ভাবি বিয়ার পর থেইক্যাই কারণ ছাড়া ক্লোরোস্টেরল জমাইতাছেন শইলে। নালী-নালা জাম কইরা তা এখন থকথক কইরা ছড়াইয়া গ্যাছে ফুল বডিতে। এইচএল-এর বিরুদ্ধে মামলা করার কথা ভাবছিলেন একবার। সারাদিন কী একটা বেল্ট পইড়া থাকেন। নিজেরে সোন্দরী আর শুকনা দ্যাখানোর জইন্য অবশ্য মেয়েলী কুটবুদ্ধীর সফল (!) প্রয়োগ করছেন একখান। এই একটা জিনিসের অভাব সৃষ্টিকর্তা রাখেন নাই তার মাঝে। যথাসময়ে তার প্রমাণও পাইবেন। তো ভাবী যা করেন সেইটা হইল উনি মোটাসোটা কুশ্রী একদল নারী পরিবেষ্টিত হইয়া থাকেন সবসময়। অন্যভাবে বললে ভাবীর মন জিততে হইলে বা সখী হইতে এইটাই প্রধান শর্ত। এতে ভাবীরে বাকিডির থাইক্যা চিকনা আর সোন্দর লাগে।

-আমরা যাইতাছি কইরে ছক্কু?
-এই তো কাছেই। আলাপি আফার ওইখানে।
-আলাপিডা ক্যাডা?
-আলাপি আফারে চিনেন না! চিনার কথাও না অবশ্য আফনার। আফনার ধান্দার লগে হ্যার ধান্দার মিল আছিল না কখনো।
-ধান্দাবাজ?
-না সেইডা কই নাই। মানে আপনারে ধান্দাবাজ কমু আমার ঘাড়ে কয়ডা মাথা? আলাপি আফা হইল রত্ন। উচ্চ শিখ্যিত মহিলা। বাংলায় যারে কয় সুপার জিনিয়াস। কি কমু ভাই, শুনলে টাসকি খাইবেন। উনি দুইবেলা ইস্কুলে যাইত!
-ক্যান ঢিলা আছিল নাকি! শুইন্যা মনে হয় খুব খারাপ ছাত্রী। নাইলে দুইবেলা ইস্কুল করব ক্যান।
-এই তো ভাই। আপনেও সাধারণ মাইনষের মতো অসাধারণ বিচারে ভুল করেন। কইলাম না সুপার জিনিয়াস হইতে এলেম লাগে। উনি বছরের ৩৬৫ দিন দুইবেলা ইস্কুল করতেন। সকালের শিফট আবার বিকালের শিফট। ছুটির দিনে স্কুল বন্ধ থাকলেও যাইতেন। ক্লাস রুমে ঢুইকা বোর্ডে চক দিয়া লিখ্যা একবার টিচার সাজতেন, আবার ছাত্রী সাইজ্যা বেঞ্চে বইস্যা উত্তর দিতেন।
-কস কী বলস কী?
-হ ভাই। বিশ্বাস হয় না তো! বিশ্বাস না হইলে কালু দারোয়ানরে জিগান। গার্লস ইস্কুলের। কালু ভাই তো এখনো গর্ব কইরা কয় 'মাইয়াডার লগে আমি কত খানা খাইছি। এখন কত্ত বড় মানুষ। আমারে নাও চিনতারে। ক্যান যে একখান ফটু তুইলা রাখলাম না।'
-আরো গুণ আছে ভাই। বাংলায় লিখে, ইংরেজিতে হাসে আর হিন্দিতে গান গায়।
-উরে খাইছে। হ্যায় করেডা কী?
-সমাজ সেবা। ইনফ্যাক্ট আপনার রাজনীতি করতেইলে প্রাথমিক পাঠটা উনার থাইক্যাই নিতেইবো। বাংলাদেশের রাজনীতির অতীত-বর্তমান-ভবিষ্যত তার মুখস্ত। খাড়ান একডা বই বাইর হওয়ার কথা, পইড়া শুনামুনে আফনেরে। (চলবে)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা

লিখেছেন কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬


বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×