নীল রং আমার অত্যন্ত প্রিয় রংগুলোর মধ্যে একটি.নীল রং এর অস্বাভাবিক রকমের বাড়াবাড়ি ছিলো আমাকে ঘিরে..নীল জামা, নীল ব্যাগ,নীল শাড়ি,নীল শাড়ি,নীল টিপ..বন্ধুরা এ কারণে আমার নাম দিয়েছিলো নীলুয়া..
সেই আমি এখন নীল রং দেখলে আতকে উঠি..দুমড়ে মুচড়ে যায় আমার অন্তর...বীভৎস রক্তাক্ত মৃতদেহের চিত্র চোখে ভেসে আসে....প্রচন্ড কষ্ট হয়..নীল রং এর কষ্ট..
দিনটা ছিলো আমাদের কলেজের শেষ দিন..বিদায়ের দিন..আমরা ফ্রেন্ডরা মিলে ঠিক করলাম শাড়ি পড়ে বিদায় অনুষ্টানে যাব..সীমা আমার বন্ধু ( আর কোন বিশেষণ যোগ করতে পারছি না), আমার সবচেয়ে প্রিয় কাছের মানুষ..ও বলল তুই কিন্তু নীল শাড়ি পড়তে পারবি না..কেন তুই নীল শাড়ি পড়বি নাকি?? হুমম সীমা বলল..সম্ভবত নিলয়ের জন্য ও নীল শাড়ি পড়তে চেয়েছিলো ( নিলয় যাকে ও খুব পছন্দ করত)..আমি জু হুকুম জাহাপনা..।
বিদায়ের অনুষ্ঠানের দিন সকালে ওকে ফোন দিয়ে বল্লাম তুই মা লাইব্রেরীর সামনে দাড়া ..আমি আসতেছি..আমি পিংক কালারের শাড়ি পড়ে বের হয়..সীমা লাইব্রেরী সামনে দাড়িয়ে ছিলো ..আমি দূর থেকে ওকে দেখতেছিলাম..অসম্ভব রকম নিশ্পাপ লাগছিলো ওকে...ও আমাকে দেখে উচ্ছাসে স্বভাবসুলভ পাগলের মত আমার দিকে দৌড়ে আস্তে চেয়েছিলো..।কিন্তু ঘাতক বাস!!! আসতে দিল না ওকে...নীল রং এ লাল রক্ত..সহ্য করতে পারিনি দৃশ্যটা ..জ্ঞান হারিয়ে ফেলেছিলাম..।
মারা গিয়েছিলো ও আমার প্রিয় রং নীল রং এর শাড়ি পড়ে...এখন নীল রং দেখে তাই আতকে উঠি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


