বাংলাদেশের এমন লড়াইবিহীন হারে আমার মনটা খুবই খারাপ।তবুও আমি আমার বাংলাকেই সাপোট করবো। ঘরের কেউ যখন পরীক্ষায় খারাপ করে তখন অেক সদস্যই বিরূপ মনতব্য করে আবার অনেকে পিঠ চাপড়ে সামনে এগিয়ে যাবার সাহস দেয়। যাই হোক বিডি টিমকে নিয়ে আমার কিছু প্রস্তাব আছে।
বতমান পরিকল্পনা-
১।আপাতত অস্ট্রেলিয়ার সাথে সিরিজ শুরুর আগে কিছুদিন বিশ্রাম দেয়া।
২।মাশরাফীকে অধিনায়কত্ব ফিরিয়ে দেয়া,সাকিবকে আগের মত খেলতে দেয়া।
৩।ওপেনিং জুটি তামিম-শাহরিয়ারকে দেয়া(বতমান টিম নিয়ে আমার কোনো সমস্যা নেই,শুধু আশরাফুলকে সরিয়ে মাশরাফি ও সৈয়দ রাসেলকে নিতে হবে)।
৪।সবাইকে বুঝতে দিতে হবে যে কেউই অপরিহায নয়,সবাইকে পারফম করে টিকে থাকতে হবে।
ভবিষ্যত পরিকল্পনা-
-খেলোয়াড়দের ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় কাউন্টি খেলতে পাঠানো যেতে পারে
-প্রফেশনালিজম শিখতে হবে,বুঝতে হবে নিভার হয়ে খেলা মানে হাল ছেড়ে দেয়া না।
-টিম এর এভারেজ বয়স কম,তাই মনস্তাত্বিক দিকটাকে শক্তিশালী করতে হবে
-নতুন একজন বিশ্বমানের কোচ নিয়োগ দিয়ে পরবতী বিশ্বকাপের পরিকল্পনা শুরু করতে হবে(কোচ হিসেবে আমার প্রস্তাব গ্যারি কারস্টেন কারন তার ভারতের অপেক্ষাকৃত নবীন দল নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে পাশাপাশি বাংলাদেশী অভিজ্ঞ কাউকে তার সহকারী রাখা যেতে পারে)
-ক্রিকেট প্রশাসন থেকে কপমুন্ডক লোক সরাতে হবে
-দেশব্যাপী ক্রিকেটার হাণ্ট ও ক্রিকেট একাডেমী করতে হবে
এর সাথে আরও কোনো পজেটিভ প্রস্তাব থাকলে দিতে পারেন।
আসুন আমরা বাংলাদেশকে ভালবেসে সব সময় বিডি টিম এর পাশে থাকি।
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১১ দুপুর ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


