somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বাঁধ পাগলাদিয়া : আমাদের ভূমিকা : বাংলাদেশের ভবিষ্যৎ

২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঁধ নিয়ে ইতিমধ্যে পার্শ্ববর্তী দেশের বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টি সম্পর্কে হয়তবা জনগন অবগত হয়েছেন। কারণ গঙ্গার ফারাক্কা ব্যারাজ এ তিস্তার গলজডোবা ব্যারাজ তৈরিতে দেশের জীব বৈচিত্রের, প্রকৃতি ও পরিবেশ অপরিসীম ক্ষতি করে জাতীয় মুক্তির আকাঙ্খাকে কিভাবে বাধাগ্রস্থ করে দিচ্ছে সেটাও সকলেই উপভোগ করছেন।
ফারাক্কা বাধের মাধ্যমে বাংলাদেশকে মরুকরণের যে চক্রান্ত ছিল তার বিরুদ্ধে বাংলার জনসাধারন রুখে দাড়ায়। ফারাক্কা বাঁধ এবং গলজডোবা বাঁধ নিয়ে অনেক আন্দোলন, গোলটেবিল বৈঠক, টক শো, কলাম ইত্যাদি ইত্যাদি হয়েছে। অবশেষে প্রতিবেশীদের মনপাওয়ার আশায় অদৃশ্য শক্তির বলে নির্মাণ হল ফারাক্কা এবং গলজডোবা বাঁধ। বন্যা মৌসুম, ফসলি মৌসুম, পরিবেশ প্রকৃতির মারাত্মক অবনতি, নদীর স্রোত হীনতা এবং মৎস সম্পদের ক্ষতি থেকেও বাধেঁর অপকারিতা সম্পর্কে জ্ঞাত হয়েছি। তিলে তিলে টের পাচ্ছি বাঁধ নির্মাণ পরিবর্তী অবস্থা নিয়ে। যদিও বন্ধু দেশ ভারত বার বার বলে গিয়েছে এই বাঁধ নির্মাণে বাংলাদেশের কোন ক্ষতি হবে না বরং লাভবান হবে। তাদের উক্তি থেকেও এ প্রশ্ন সকলেরই জাগতে পারে যে আমাদের ক্ষতি কি তারা লাভ বলে উপহাস করছে আর জাতীয় নীতি নির্ধারকরা এই টোপ গিলে দেশের ক্ষতি সাধনে কেনইবা সহায়তা করছে?
টিপাইমুখ বাঁধ নিয়ে কিছু কথা। ভারত ১৯৫৫ সালে সিলেট জেলার পূর্ব সিমান্ত থেকে একশ কিলোমিটার উজানে ভারতের মনিপুর রাজ্যর চূড়াচাদপুর জেলায় টিপাইমুখ বাঁধ নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। সে পরিপ্রক্ষিতে বাংলাদেশ পানি সম্পদ অধিদপ্তর তাদের নিকট লিখিত প্রতিবাদ পেশ করে। ২০০৬ সালে ঢাকা সার্ক শীর্ষ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে টিপাইমুখ বাধ নিমার্ণে আপত্তি জানায়। তখন ভারতের প্রধানমন্ত্রী টিপাইমুখ বাধ নির্মাণ না করার আশ্বাস দেন। অবশেষে বর্তমান সরকার আমলে টিপাইমুখ বাধ নির্মাণ কাজ শুরু হয়েছে। টিপাইমুখ বাধে বাংলাদেশের ক্ষতির হচ্ছে তা আর নতুন করে বলার নেই।
তবে আমাদের জন্য দুঃসংবাদ এই যে, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ব্রক্ষ্মপুত্র নদের উৎসমুখে পাগলাদিয়ায় একটি বাঁধ নির্মাণ করছে। এখান থেকে বিদুৎ উৎপাদন করবে বলেও জানা যায়। পাহাড়ী পাগলাদিয় নদী শুকনো মৌসুমেও ব্রক্ষ্মপু্ত্রের নাব্যতা টিকে থাকতে সহায়তা করে। তাই এই বাধ নির্মান হলে বাংলাদেশ মারাত্মকভাবে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। টিপাইমুখ ও পাগলাদিয়া বাঁধ নির্মান হলে বাংলাদেশ আর সুজল সুফলা শষ্য শ্যামলা সোনার বাংলা নাম অতীত স্মৃতি হয়ে থাকবে। বাংলাদেশের এই ভবিষ্যতে আমাদের কি ভূমিকা?
পাগলাদিয়া বাঁধ সম্পর্কে তথ্য জানার জন্য ক্লিক করুন http://brahmaputraboard.gov.in/pagladia.htm
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×