somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম ব্যাপারটা আসলে কী

০৭ ই জুন, ২০১৩ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ম হল নিয়ন্ত্রণ। যার বিবেক আছে, সে নিজেকে এমনিতেই নিয়ন্ত্রণ করতে পারে, যার বিবেক নাই, তাকে ভয় ভীতি দেখিয়ে নিয়ন্ত্রণ করতে হয়।

স্থিতিশীল সমাজের জন্য দরকার নিয়ন্ত্রিত মানুষ। কিন্তু বেশিরভাগ মানুষই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। যে কোন দুর্বল মুহূর্তে অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ে। তাই তার ধর্মের দরকার হয়। ধর্ম মানুষকে পরকালের লোভ দেখিয়ে খারাপ কাজ থেকে বিরত রাখে।
যেমন বিবেকবান মানুষ ঘুষ খেতে পারে না, কিন্তু একজন খারাপ ব্যক্তিকে ঘুষ খাওয়া থেকে বিরত রাখার জন্য ধর্মের দরকার। বলা দরকার যে ঘুষ খেলে পরকালে জাহান্নামী হবে।

একইভাবে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য নর নারীর সম্পর্কের ক্ষেত্রেও কিছু বিধি নিষেধ থাকা জরুরী। বিবেকবান মানুষ নিজ উদ্যোগেই নিজেকে অবৈধ নারী সংসর্গ বা পরকীয়া বা ব্যভিচার থেকে দূরে রাখে। কিন্তু কিছু মানুষকে ভয় না দেখালে সমাজে অন্যায়গুলো হতে থাকে। তাই ধর্মের দরকার আছে।
এত কিছুর পরেও ধর্মের মূলবস্তুর দিকে কি আমরা খেয়াল করেছি? করি নাই। ইসলাম ধর্ম হোক আর বৌদ্ধ ধর্মই হোক, সব ধর্মের মূল সুর এক- মানুষে মানুষে ভালবাসা, মায়া মমতার বোধ সৃষ্টি করা।
কিন্তু আমরা কি সেটা সৃষ্টি করতে পেরেছি? পারি নি তো। আমরা সবাই ধর্মটাকে আক্ষরিক অর্থে মেনে চলি। নামাজ পড়া, রোজা রাখা সব ফরজ ঠিক আছে। কিন্তু মানুষে মানুষে ভালবাসা সৃষ্টি করা গেছে কি?

আমার বাসার পাশেই মসজিদ, তার পাশেই একটা বস্তি। গতবছর রোজার সময় মসজিদে ১৬ লাখ টাকা খরচ করে এসি বসানো হয়েছে। এই এসি খুব কম সময়ই প্রয়োজন হয়। এই টাকাটা অনর্থক খরচ গেল। মসজিদে মানুষ বড়জোর সারাদিনে ৪ ঘণ্টা সময় কাটায়। এই সময়টুকু একটু গরমে থাকলে কি খুব কষ্ট হত? ১৬ লাখ টাকা বস্তির মানুষগুলোর মাঝে বিতরণ করা যেত না?
এই জিনিসটা কারো মাথায় আসে নাই কেন? কারণ আমরা ধর্মের ভিতরে প্রবেশ করি না।

আমরা সারাদিন চিন্তা করি মেয়েরা হিজাব পরা শুরু করলে কী না ভালো হত, খুচরা নেকি কামানোর জন্য “আল্লাহ আল্লাহ” তসবি জপি, কিন্তু মানুষ হিসেবে নিজের দায়িত্ব পালনের প্রশ্নটা এড়িয়ে যাই সযত্নে।

আমাদের ধর্ম পালনের মূল উদ্দেশ্য পরকালে জান্নাতে একটা জায়গা করে নেয়া, এই ভিন্ন কোন উদ্দেশ্য নেই আমাদের। ধর্মকে আমরা জীবনপ্রেরনা রূপে পাই নি, পেয়েছি শুধু মুখের বুলি রূপে।
আশে পাশের মানুষের জন্য কোন ভালবাসা নেই, বরং কেউ ভিন্ন মত প্রকাশ করা মাত্রই তার উপর চওড়া হওয়া, এটা তো ধর্ম আমাদের শিখায় না


সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৪
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×