somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাশ্মশান / প্রথম সর্গের অংশবিশেষ

২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ কোন অমরাবতী কহ লো কল্পনে
সুধামুখি , কহ শুনি এ কার উদ্দান
মর্ত্ত্যভূমে ? ত্রিদিবের নন্দন-কানন
নহে সমতুল; দেবি, কোন ভাগ্যবান
গড়িয়াছে এ উদ্দান এত সুশ্রী করি
এই স্থানে ? -অই দেখ নয়ন রঞ্জন
কত পুষ্প তরু, কত কুসুম-বল্লরী
শোভিতেছে শ্রেণীমত ; তরু শাখে বসি
কত জাতি ক্ষুদ্র ক্ষুদ্র পাখী মনোহর
আলাপিছে সুধারবে সঙ্গীত মধুর !
স্থানে স্থানে কত মঞ্জু নিকুঞ্জ বীথিকা
শোভিতেছে নানাবর্ণ কুসুমের হারে
অনুপম, কোন স্থানে মর্ম্মর-নির্ম্মিত
উচ্চ নাট্যশালা, নিম্নে অতি বক্রভাবে
হেলিয়া, সোপান-পংত্তি চুম্বিছে সরসী
কোথা বা কৃত্রিম উৎস ঝর্ ঝর্ রবে
ঝরিছে; প্রক্ষিপ্ত জল সূর্য্যের কিরণে
হীরকের পূস্পসম ঝলমল করি
কি এক অপুর্ব্ব শোভা ক'রেছে ধারণ!
অই দেখ কি সুন্দর ঘুরিয়া ফিরিয়া
রজতের হার সম কৃত্রিম তটিনী
শোভিছে এ কুঞ্জবন করিয়া বেষ্টন ।
জলচর পক্ষীগুলি শোভিছে সুন্দর
চক্রাকারে দলে দলে জলের উপরে ।
অসংখ্য ফলের বৃক্ষ সমুন্নত শিরে
বিস্তারিয়া মহাবাহু স্নেহ আলিঙ্গনে
চির বদ্ধ, নিম্নে স্নিগ্ধ সমতল ভূমি
ছায়াময়ী, সুশোভিত প্রস্তর আসনে।


( সেতারা-রাজোদ্যান )




(বি. দ্র. :- এটি প্রমিত বাংলা বানানে লেখা উচিত ছিল কিন্তু আমি নিজেই তা পুরোপুরি মানি না তাছাড়া কায়কোবাদের কলমে হাত দেয়ার ক্ষমতা আমার নেই )
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×