যদি একবার বলতে
সাইক্লোন শুরু হত হৃদয় গহীনে।
উঠত বালুঝড়,অশান্ত মরুশহর
অধরা সিক্ত হত অবিরাম শ্রাবনে।
যদি একবার বলতে
হিমালয় তুলে নিতাম এ বুকের জমিনে।
পাখিরা গাইত গান,চাঁদের শহরে আহবান
পুড়তোনা হৃদয় ধূসর স্মৃতির দহনে।
যদি একবার বলতে,
যদি একবার বলতে ভালবাসি।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


