মন ভাল তো?
ঘুমুচ্ছো না, তাই না?
বাইরে খুব ঠান্ডা পড়ছে, আমি জানালা খুলে বসে আছি।
কি ইচ্ছে করছে জানো!
ইচ্ছে করছে তোমার সাথে এই শীতে বের হই,
রাস্তায় হাটি কিছুক্ষন,
দু’জন দু’জনের কাঁধে হাত রেখে।
হয়তো দেখা যাবে এই শীতে এত রাতে
ছোট্ট একটা খুপড়ী দোকানে
হারিকেন জ্বালিয়ে চা করছে কেউ
ওখানে নাহয় চা চলবে আমাদের।
...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


