ছেঁড়া তারের একতারা
বেজে ওঠার যে আকুতিটুকু বিঁধে দিচ্ছিলো হৃদয়ে
কবেইতো হয়েছিলো তার শবদাহ
এখন তার আর কোন অবশেষ নেই
ভ্রান্তি নেই, অস্থিরতা নেই,
আর কোন আকুতি নেই ...
শিখিনি তাই লিখতে গিয়েও লিখিনি।
ভুলে যাই ...
প্রায়ই ভুলে যাই
ঈশ্বর কে যখন ঘৃণা ছূঁড়ে দেই,
দেবীর আলিঙ্গনের উষ্ণতা তখন
ভুলিয়ে দেয় আমার যত ক্লান্তি
আমি বার বার বেঁচে যাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


