ঝিমমমমমমমম...... একটানা মাথাধরা। ভালো লাগছেনা। ইচ্ছে করছে রাস্তায় বের হতে এখন। বড় কোন রাস্তায় গিয়ে শুয়ে থাকলে ভালো লাগবে বোধোয়। সিগারেট কেনা হয়নি আজ রাতের জন্য। কাল পুরো এক প্যাকেট কিনবো ভাবছি। অথচ টাকা নেই। যে কোন ভাবে যোগাড় হয়ে যাবে মনে হচ্ছে। গীটার, বাঁশি, বই... অনেক কিছু নাড়া চাড়া করলাম। কিছুতেই মন বসছেনা। মূলত ভালো লাগছেনা কিছু। কেউ বোধয় আমার উপর রেগে আছে। কিন্তু কে হতে পারে? কারো নাম তো ওভাবে মনে আসছেনা। বাদ দিয়ে দিলাম মনে করার চেষ্টা। কেউ রেগে থাকলে আমার কি!
কি করা উচিৎ আমার এখন? অনবরত পানি খাচ্ছি। পানি খেলে ভালো লাগছে। জাগরণের গান গুলো চালিয়ে দিলাম PC তে। জাতীয় সংগীতটা সতেজ করে দিচ্ছে। ধন্যবাদ রবীন্দ্রনাথ। এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম এমন অনুভূতিগুলো লিখে রাখবো। লিখতে অনেক ভালো লাগছে। লিখা তো শেষ, এখন কি করবো???
কিছু পুরোনো মানুষদের মনে পড়ছে অনেক। কে কোথায় আছে, কিভাবে আছে, কি করছে জানিনা। অনেকেরটা আর কখনোই জানা হবেনা। এখন উচিৎ আমার কফি হাউজ গানটা শোনা। কিন্তু PC তে গানটা নেই। নেট এ খুঁজে বের করতেও ইচ্ছে করছেনা। অপূর্নতাটা ভালো লাগছে।
কে জানে হয়তো আমার মত বিষন্ন কেউ
হয়তো এই সময়টাতেই
হয়তো এভাবেই কোথাও
হয়তো কিছু ছড়ানো সুখ
আর তার কিছু একাত্মতা
বলতে চাইছে কাউকে না কাউকে,
কেউ পারছে হয়তো কেউ পারছেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


