একটা খুবই হাস্যকর চিংড়ির লাফালাফি চলছে অনেক জায়গায়। অনেকেই একমত না হওয়াটাই স্বাভাবিক। আমরা মানুষকে দুটো স্বত্বায় ভাগ করতে শিখেছি। একটি পুরুষ অপরটি নারী। আমাদের সীমাবদ্ধতা এটা। আমাদের মানুষ ভাবতে বেশ কষ্ট হয় কাউকে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কেউ! আমরা ভাবি এটা ছেলে না মেয়ে? কারন তার চেহারা মেয়েলী। পরেছে শার্ট প্যান্ট। চুলগুলো বেশ বড়। এবং দেখা যায় ছেলেদের ক্ষেত্রে এক আচরন করছি আর মেয়েদের ক্ষেত্রে আর এক। এই বৈষম্যিক আচরণ করার জন্যই কি ছেলে মেয়ের বিভেদটা তৈরী করা? ধরা যাক একটা ছেলে তার নিজের ইচ্ছে অনুযায়ী গেট আপ নিলো। তাকে টিটকারী শুরু হয়ে গেল সাথে সাথে যে ছেলেটাকে মেয়ের মত লাগছে দেখতে। কেন? প্রত্যেক মানুষই কি আলাদা না? প্রত্যেকেরই কি চিন্তা আলাদা না? ছেলে হয়েছো তো তোমাকে এভাবে এভাবে চলতে হবে...মেয়ে হয়েছো তো তোমাকে এভাবে এভাবে চলতে হবে। যারা এখনো এমনটা ভাবেন তাদের চিন্তার স্বচ্ছতা নিয়ে আমি চিন্তিত। যারা এই ভাবনা থেকে বেরুতে পেরেছেন তাদের চলার পথের কাঁটা হয়ে যাবে এই ভাবনায় চলতি লোকজন। সবার লাইফ স্টাইলেই ভিন্নতা থাকবে। আর তার পরিচয় সে নিজেই। নারী স্বত্বা বা কোন পুরুষ স্বত্বা নয় কখনই।
সবার লাইফ স্টাইলেই ভিন্নতা থাকবে, আর তার পরিচয় সে নিজেই...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।