ঢাকার টিকেট বাস গুলোতে ইদানিং উঠেছেন নাকি???
আমাকে প্রায়ই উঠতে হয় টিকেট বাস গুলোতে। প্রথম দিকে যখন বাস গুলো ছাড়া হয় ঢাকার রাস্তায়, বাস গুলোর ব্যবস্থাপনার অবস্থা ভালই ছিল। টিকেট কেটে বাস গুলোতে উঠলে অন্তত দাড়িয়ে থাকতে হত না। কিন্তু এখন টিকেট কেটে প্রথমে বাসের জন্য দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হয় তারপর বাসে উঠে আবার ও সিটের জন্য তীর্থের কাকের মত দাড়িয়ে থাকতে হয়।
লোকাল বাস গুলোর সাথে এই বাস গুলোর পার্থক্য তাহলে থাকল কোথায়??? অতিরিক্ত ভাড়া দিয়ে ঐ বাস গুলোতে উঠার মানে কি???
এতো রীতি মত জোচ্চুরি, কারন সিটিং সার্ভিস বলে উঠায় কিন্তু যেতে হ্য় দাড়িয়ে।
বাস ড্রাইভারদের জিজ্ঞেস করলে বলে মালিকে বাস না নামাইলে আমরা কি করুম। আবার মাঝে মাঝে বলে আমরা কি আপনাগো দাড়াইয়া যাইতে কই নাকি, পরের বাসে আইলেই তো পারেন।
লোকাল বাস গুলোর অবস্থা খারাপ বলেই তো এই বাস গুলোতে উঠি। আর পকেটে যদি CNG 'র ভাড়া থাকত তাহলে কি আর এই বাসে উঠতাম?
সব কিছুর মত সাধারণ জনগণ হিসাবে এইখানে ও নতি স্বীকার করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



