ছোট থেকেই আমি ভাল রকমের ঘুম কাতুরে।সকালে ঘুম থেকে উঠে স্কুলে যেতে আমার সব সময়-ই কষ্ট হত। যখন কিনডার গারটেন এ পরতাম তখন স্কুল থেকে এসে ঘুম দিতাম।একবার ঘুম থেকে উঠে দেখি ভোর হচ্ছে, আম্মাকে বললাম স্কুলে যাবো না?আম্মা অবাক হয়ে বলল এখন আবার কিসের স্কুল?তখন দেখি আমার পরোনে স্কুল ড্রেস আর তখন আসলে সন্ধা হচ্ছিল।যখন ক্লাস সিক্স এ পড়ি স্কুল ছিল অনেক দূরে তাই স্কুল বাসে করে যেতে হত।ক্লাস শুরু হত সোয়া আটটা থেকে আর আমাকে বাসের জন্য সেই সাতটা থেকে অপেক্ষা করতে হত,তো আমাকেউ ঘুম থেকে আগে উঠতে হত আর আমার শান্তি হারাম হয়ে গেল।দেখলাম এভাবেতো আর চলা যায় না,আম্মাকে বললাম সাইকেল কিনে দিতে হবে।অনেক বলাবলির পর একটা সাইকেল পেলাম আর যায় কোথায় ক্লাস শুরু হওয়ার মাত্র দুই মিনিট আগে উপস্থিত হতাম।কিভাবে কিভাবে যেন সেই আমি ক্লাস সেভেন-এ ক্যাডেট কলেজ এ চান্স পেয়ে গেলাম আর আমার ঘুমের কষ্ট অন্তত ছয় বছরের জন্য স্থায়ি হলো।প্রতিদিন ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠতে কিযে কষ্ট হত তা বলার মত না।এ কারনে ছুটির দিন গুলোতে ইচ্ছা মত ঘুমাতাম।যখন ছুটিতে বাসায় আসতাম জোর করে জোর করে ঘুমাতাম।এস এস সি-র ছুটির সময় একদিন ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল,প্রতিদিনই হয়,আম্মাকে বললাম খেতে দাও,ওপাশ থেকে আব্বু বলে উঠল আমরা তো এখনো দুপুরের খাবার খাইনি আর সবাই হেসে উঠল।ঘড়িতে তাকিয়ে দেখি পৌনে একটা বাজে।ঐ প্রথম ঘুমানোর জন্য লজ্জা পেয়েছিলাম।ঘুমের জন্য একরকমের আদেখলাপনা আমার মধ্যে সবসময় ছিল এখনও আছে।তারপরও জানিনা কিভাবে এখন সেনাবাহিনীতে চাকরি করছি।এখানে ঢুকার পর থেকে আমার ঘুমের যে কয়টা বেজেছে তা না বললেও চলে।তারপরও ঠিকই চালিয়ে যাচ্ছি।
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।