কাউকে যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে অবহেলিত বিশ্ববিদ্যালয় কোনটি- উত্তর আসবেঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কিছু সুবিধা থাকে, থাকে আলাদা একটি ভাব, তা সে যেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টই হোক না কেনো।
ভাব থাকবেই বা না কেনো?
পাবলিক বিশ্ববিদ্যালয় মানেই, সেইরকম বিশাল একটা ক্যাম্পাস- খোলামেলা জায়গা,যেখান থেকে টান দিয়ে কিছু বাতাস নিবে;
ছাত্র-ছাত্রীদের জন্যে থাকবে আবাসিক হলের ব্যবস্থা।
কি সুবিধা পাচ্ছে জবির স্টুডেন্টরা?
না আছে খোলামেলা জায়গা, না আছে আবাসিক হল, না আছে গবেষণায় বরাদ্দ।
জবির গেইটের সামনে সব সময় রিক্সা,ঘোড়ার গাড়ি, বাসের ভীড়।
মূল গেইটের সামনে দিয়ে প্রথম যেদিন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলাম- আমি দূর্ঘটনার স্বীকার। জায়গাটা খুব রিস্কি।
#আমাদের বিস্তারিত ক্যাম্পাস নেই
#আমাদের আবাসিক হল নেই
#আমাদের নিঃশ্বাস ফেলার জায়গা নেই
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রাণের দাবি এসব।
বামদলগুলোর পোষ্টারে এসব দাবি উঠে,মুখে ফুঁটে না। বুক ফাটে তো তাদের মুখে আওয়াজ আসেনা। তেনারা আজীবন সংগ্রামী; দেয়ালে,পোষ্টারে।
হে সরকার দলীয় রাজনীতিবিদ - যারা ছাত্রনেতা;
ছাত্রদের জন্যে কি করলেন?
চুখটা বন্ধ করে দেখুন তো, জবির ছাত্ররা আপনাকে কি মনে রাখবে??
কাল বিশ্ববিদ্যালয় থেকে বের হোন, কেউ মনে রাখবে না।
গ্যারান্টি!
এই ছাত্র রাজনীতির মানে কি?
শ্রদ্ধা রেখেই বলছি,
ভাই, আজকে আপনারা হল উদ্দার, আবাসিক হলের দাবিতে আন্দোলনটাকে শুরু করুন- সামনে থেকে আপনারা যদি আওয়াজ না তুলেন, তাহলে কারা নিবে এই গুরুদায়িত্ত্ব।
জবির ইতিহাসে নিজের নামটা লিখে রাখার এতটুকুন ইচ্ছেও জাগেনা ভাই??
না পারলে বলুন, ছাত্রদের দাবি আপনারা আদায় করিয়ে দিতে পারবেন না। তাহলে আমাদের অভয় দিন: আমার একদম চুড়ি পড়ে বসে থাকতে ইচ্ছে করছে না।
আন্দোলনে আসতে যারা পারবেন না, ঘোমটা দিয়ে মুখ লুকিয়ে বসে থাকুন, আন্দোলন দামাতে আসবেননা প্লিজ।
বন্ধুরা, আর একটিবার।
বঙ্গবন্ধুর ভাষণ থেকে এই মাসে শক্তি নিয়ে, শুরু হোক আন্দোলন।
আরে ভাই, তোমাকে বলছি,হুম তোমাকেই-
তুমিই আসল নেতা,
তোমার ভেতর সূর্যসেন, ক্ষুদিরাম, বঙ্গবন্ধু।
আওয়াজ দাও!!
আমি আছি, তুমি আসবেনা??
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




