somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছাত্রসমাজ ফেসবুকে পলিটিকাল ভিউস "i hate politics" দিয়ে রাখে।
কেন?- এদেশের রাজনীতি নোংরা, দেশের রাজনীতিবিদরা নোংরা রাজনীতি করে, দেশের রাজনৈতিক দলগুলোর আদর্শ এমন জায়গাতে- পচা রক্ত পুঁচ পড়ে অনর্গল এসব দলের আদর্শ থেকে। তাই হীন স্বার্থের জন্যে কুকুরের পায়খানা মিশ্রিত ড্রেনের জলের মধ্যে ডুবাডুবি করতেও যারা এক মিনিট ভাবেনা, তারা সরাসরি এই নোংরা পানি অমৃত ভেবে পান করে; আর ভালো ছেলেরা ফেসবুকে পলিটিকাল ভিউস এ লিখে রাখে, " i hate politics" । তবে কেউ কেউ ভিন্ন কিছু ভাবে, কেউ আলাদা কিছু চায়, কেউ বিকল্প কিছু খোঁজে- কেউ হুডালা ঘৃণা না করে, দেখে ভিন্ন কোন রাস্তা। আমার বুকে তৃষ্ণা আছে,তাই বলে আমি ড্রেনের জল খাবো না, তাই বলে আমি এটিও বলতে পারবো না, 'আই হেইট ওয়াটার'। আমি কুকুরের পায়খানা মিশ্রিত ড্রেনের জলের অফারটাকে রিফিউস করে, ড্রেনটাকে টপকে সামনে ভালো জল খোঁজবো। শুদ্ধ রাজনীতির পথ খোঁজবো।
সাধারন জনতা হাসিনা-খালেদাতে বিরক্ত, আওয়ামী-বিএনপি সমন্ধে মানুষের এখন স্পষ্ট ধারনা; এরা চোর-বাটপার। সাধারন মানুষ আলাপচারিতার সময় ঠিকই বলে,এই দুই অপশক্তির বাইরে কেউ আসলে তাকে সমর্থন দিবে, তারা বিকল্প শক্তি চাচ্ছে ইত্যাদি । জনতার বিবেকের আলপচারিতাতে একটি শুদ্ধ চেতনার জন্ম হয়- কিন্তু ব্যালট পেপার হাতে পেয়ে বিবেকের চেতনাকে গলা টিপে ধরে, চমকের জোয়ারে গা ঢেলে দেয়। টিভি সেটের সামনে বসে যখন দেখি আমার ব্যালটের জয় হয়েছে-মনতালি দেই। পরের দিন হাসিনা/খালেদা যখন পাছাতে লাথ্থি মারে, তখন আবার বলি নতুন কিছু চাই; বিকল্প চাই। ভোটের সময় জোয়ার দেখি, বাকি ৫ টি বছর লাথ্থি খেতে খেতে বিকল্প বিকল্প করি।
প্রসঙ্গ ছিল আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন;স্থানীয় সরকার নির্বাচন হলেও রাজনৈ্তিক দলগুলো অনেকটা খোলামেলা ভাবেই তাদের প্রার্থী দিয়ে থাকে। বলেছিলাম লাত্থি খাওয়ার সময় বিকল্প,নতুন কিছুর কথা; এখন কিন্তু লাথির সময় না, এখন বড় দুই দলের প্রার্থীরা আল্লাহর অলী- তারা কোটি কোটি টাকা খরচ করে এখন ব্যস্ত নির্বাচনী প্রতারণাতে; এসব বাটপার লোকের বাটপারিকে আমি কখনো প্রচারণা বলতে রাজি না, এটি সোজা প্রতারণা। আমি কোন প্রার্থীকে হেয় করতে চাইনা; তবে আওয়ামী-বিএনপি আমাদের সাথে কি ধরনের বাটপারি করে আসছে তা এখন আমরা ভুলে যাবো, কেননা নির্বাচনের সময়, এখন বিবেকের চেতনা নামক চোখে টিনের সানগ্লাস পড়িয়ে রেখেছি। লাত্থি খাওয়ার সময় যে বিকল্পের কথা বলেন , সেই বিকল্পের কথা বলতে চাই; আওয়ামী-বিএনপির বাইরে খোঁজে দেখুন কোন বিকল্প সত্যিকারের সৎ লোক আছে কিনা। লালন সাঁই বলেছেন, "সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×