somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ারফেজ: একটি প্রিয় ব্যান্ড

২৬ শে জুলাই, ২০০৮ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ারফেজ। গতকাল একুশে টিভির একটা লাইভ প্রোগ্রামে কয়েক ঘন্টা ওদের গান শুনলাম। খুব ভাল লাগলো। অনেক চড়াই উৎরাই পেরিয়ে এখনো টিকে আছে আমার প্রিয় ব্যান্ড ওয়ারফেজ। যখন প্রথম ওয়ারফেজ শুনি তখন স্কুলে পড়ি সম্ভবত ১৯৮৯-৯০ এর দিকে। প্রথম এলবামের 'একটি ছেলে', 'বসে আছি একা', 'বিচ্ছিন্ন আবেগ', 'কৈশর', 'হৃদয় আমার', 'বৃষ্টি নেমেছে' এই গান গুলি এত বিমোহিত করেছিলো যে গানগুলি এখনো মাঝে মাঝে শুনি।
স্কুল পেরিয়ে কলেজ, ইউনিভার্সিটির পাট চুকিয়ে এখন কর্মক্ষেত্রে আমি। এখনো শুনে চলছি ওয়ারফেজ এর গান। সানজয়, বাবনা, কমল, টিপু এরা মূলত প্রথম থেকে ছিলো ওয়ারফেজে। সানজয়, বাবনা এখন আর নেই। বালাম চলে যাওয়ায় মিজান আবার মেইন ভোকাল হিসেবে গাইছে ওয়ারফেজে। মিজানের গান গুলি শুনতে ভালো লাগে। বেসবাবা সুমন ও ছিল একসময়, ছিল জুয়েল যে এখন বাজায় মাইলস এ। "আলো" এলবামের 'আলো', 'বেওয়ারিশ', 'মৃতু্য এলেজি' এরকম বেশ কিছু দারুন গান আছে যেগুলি মিজান গেয়েছে। "অবাক ভালবাসা" এলবামে বাবনার গাওয়া 'অবাক ভালবাসা' আর 'যখন' গান দুটি তো অসাধারন। যারা শোনেননি তারা মিস করেছেন। "অবাক ভালবাসা" এলবামের সানজয়ের গাওয়া 'নির্বাসন' গানটি আরেকটি জোস গান। 'ধুপছায়া", "অসামাজিক", "মহারাজ" এলবামগুলিতেও খুব ভালো কিছু গান আছে।
ওয়ারফেজে কাল দেখলাম একদম পুরোনো দের মধ্যে টিপু আর কমল আছে। তবুও নতুনদের নিয়ে ওয়ারফেজ কাল অসাধারণ বাজালো। লাইভ প্রোগ্রাম হওয়ায় বেডরুমে শুয়ে কনসার্ট দেখার একটা নতুন টাইপের আমেজ পেলাম। অনেকদিন কনসার্ট এ যাইনা। তবে সামনে ওয়ারফেজের কোন কনসার্ট পেলে যাওয়ার ইচ্ছা রাখি এখন।
অভিনন্দন ওয়ারফেজ।
(গান ও এলবামের নামগুলি স্মৃতি থেকে লেখা। কোন ভুল থাকলে ক্ষমা প্রার্থী)
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৮ সকাল ১০:১৯
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×