somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৬২০ আলেমের বিবৃতি এবং ধর্মহীন রাজনীতি নিষিদ্ধ করুন

২৮ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকালের খবরে দু'টি খবর বেশ দৃষ্টি কাড়লো, মুসলমানদের পড়া উচিত-
প্রথমটি হলো:
ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করার সুযোগ নেই
-শেরপুরের ৬২০ আলেমের বিবৃতি

শেরপুর জেলার ৬২০ জন আলেম, শিক্ষক ও ইমাম এক বিবৃতিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবির প্রতিবাদ জানিয়ে বলেন, এ দেশের ধর্মপ্রাণ জনগণ সর্বপ্রকার ত্যাগ স্বীকারের মাধ্যমে ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলামি বা ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের চক্রান্ত সফল হতে দেবে না। এ দেশের কিছু ধর্মনিরপেক্ষ ও বাম রাজনীতিবিদের এ অযৌক্তিক দাবি জনগণ কখনোই বরদাশত করেনি, বর্তমানেও করবে না। তারা বলেন, বিভিন্ন দেশে এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতেও ধর্মভিত্তিক রাজনৈতিক দল রয়েছে। ইসলাম পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করার কোনো সুযোগ নেই। দেশ, জাতি ও ইসলামবিরোধী ষড়যন্ত্রের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই সাথে কিছু নাস্তিক বুদ্ধিজীবীকে সামাজিকভাবে বয়কট করতে হবে।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতায় ২০০৮ সালে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি পর্বে একটি বিশেষ মহল ষড়যন্ত্রের মাধ্যমে এ প্রক্রিয়াকে ব্যাহত করতে উঠে পড়ে লেগেছে।
ওই মহলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিবৃতিতে আলেমগণ সরকারের কাছে জোর দাবি জানান। দেখুন এখানে

দ্বিতীয় গরম খবরটি হলো:

ধর্মহীন রাজনীতি নিষিদ্ধ করুন

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ওলামায়ে কেরামগণের বৃহত্তর সংগঠন আল ফালাহ ওলামা কল্যাণ পরিষদ গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম ইসলাম। আর এই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। যারা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের কথা বলে তারা পক্ষান্তরে খোদাপ্রদত্ত ইসলামি রাজনীতি নিষিদ্ধ করতে চায়। আমরা তাদের নিন্দা জানাই। তারা সেই ২৮ অক্টোবরের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায় কি না, এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আবেদন জানান। বিস্তারিত দেখুন:) :)
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×