somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রদ্রোহী কবি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কনসেন্ট্রেশন ক্যাম্পে যে আঙ্গুলটা তুলে ফেলেছিল আমার
এখনো সেই হারানো আঙুলের শূন্যস্থান অনুভব করতে পারি।
ওরা চেয়েছিল কবিরা আর না লিখুক
লিখতে গেলে যেন আমার বীভৎস আঙুলের কথা ভেসে উঠে তাদের হৃদয়ে ।
ওরা জানেনা আঙ্গুল হারানোর ব্যাথার চেয়ে কবিতা লিখতে
কবিরা কতই না ভালোবাসে।

চার মাস তেরো দিন পরের কথা
কালো প্যান্ট আর সাদা শার্টের এক ভদ্র লোক আসল
চোট্টার মত হেসে বললো
এই সব বালছাল লিখে নিজেরে কষ্ট দিয়ে কি লাভ মশাই!
আজকে আপনাকে ছেড়ে দিব আমরা
রাষ্ট্রবিরোধী কথা এবার বন্ধ করেন লিখা।


ভোর পাঁচটা বাজে সাইতিরিশ মিনিট
বহু দিন আকাশ দেখি না।
আজ সব বেদনাকে মুক্তি দিয়ে প্রিয়তমার কাছে ফিরব
জড়িয়ে ধরব, ঠোঁটে এক গাদা চুমোয় দুঃখের স্বরলিপি এঁকে যাব।
ক্যাম্পের প্রতিটা দিন কতটা নিগ্রহের স্বীকার হয়েছি
সব খুলে বলব তাকে।
শার্ট খুলে পিঠে আঁকা জ্বলন্ত সিগারেটের দাগ গুলো নিশ্চয়ই
গোলাপের মত চেয়ে থাকবে প্রিয়তমার দিকে।


দুপুর বেলা ঠিক করলাম চায়ের দোকানে যাব,
পথের মাঝেই মুঠোফোনে জানতে পারলাম
বহুকষ্টে পাওয়া চাকরিটা আর নেই।
হতবাক হইনি যদিও।
ওদিকে প্রেমিকার খবর পেতে বিকেল গড়িয়ে গেলো।
খবর পেয়ে বিশ্বাস করতে পারিনি,
মাথা ঝিমঝিম করতে করতে এই ঢলে পরলাম বলে
মনে হলো সেই ক্যাম্পে ফিরে গেছি
উল্টো করে বেঁধে পায়ের পাতায় কেউ লোহা দিয়ে পেটাচ্ছে।
পাগলের মত লাগছে, চিৎকার করতে চাইছে মন।
হাতপা এতটাই কাঁপছে যে সিগারেট মুখ অবধি যাচ্ছে না।



আরো মাস তিনেক পরের কথা,
পৃথিবীটা দিনকে দিন ফিকে হয়ে আসছে।
প্রখর রোদ, ঝড়ো বাতাস,
তরুলতা, সুনীল আকাশ
কিছুই আর ভালো লাগছে না।
সেদিন যখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিলাম,
বড়দা কে বলছিলাম
এত ভালো লাগার সমুদ্রটাও আর লাগছে না ভালো।
এই প্যাথোলজিক্যাল গন্তব্য বা গন্তব্যহীন
জীবন বা শূন্যতায় ভরপুর ট্রাম
ছুটে চলছে মুমুর্ষ কারাগারের রেলিং পেরিয়ে
গভীরের রাত থেকে আরো গভীরতম আঁধারে।


নিঃশব্দ বিলাসের রাত আর মৃত যত জোনাক,
সাথে আমি আর তাহারাত, ছুটেই চলছি ,ছুটেই চলছি।
খুঁজে আর পেলাম না কোথাও
খুঁজে পেলাম না হারিয়ে যাওয়া আমাকে।
নিয়ন আঁধারে বুক চিতিয়ে করি গাঢ় উল্লাস।
এ উল্লাস কতটা আহাজারিতে পূর্ন হয়ে আছে
সে কথা আর প্রিয়তমাকে বলতে পারিনি।


যখন পাহাড়িকা থেকে মহেশখালী
লাইট হাউজ থেকে লালবাগ
সব উজাড় করেও কোথাও খুঁজে পাচ্ছি না আমায়,
তখন মনে পড়ল,
ডোম ঘরে সেদিন আমার লাশ নিতে কেউ আসেনি।
প্রিয়তমাকে ছিড়েবিরে হত্যা করেছে হায়নার দলেরা।
কেউ তার বিচার চায়নি।
আমার শরীরের পঁচা গন্ধে কবিতার লাইনগুলো মুক্তি পেয়েছিল সেদিন।
রাত তিনটে বেজে সতেরো মিনিটে নিয়ে যায় তারা আমার লাশ।
পরিত্যক্ত গেস্ট হাউজে পুঁতে ফেলা হয় অধিক গোপনে।
না চিতায় জ্বলালো না দিলো গোর।
তখন রুদ্রর সেই লাইন মনে পরে যায়
-আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।


(তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে
"ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক – সকল দেশের সেরা; – )
photocredit duckduckgo
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩২
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×