somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক অবাধ্য সন্তানের গন্তব্যহীন অপ্রকাশিত চিঠি

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৭ই এপ্রিল,২০১৩
মাস্টারদা সূর্যসেন হল, রুম নম্বর ১০৪
হাটহাজারী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়।

আমার প্রিয় মা,
কোন ঠিকানায় লিখলে চিঠি তোমাতে পৌঁছুবে তা আমার জানা নেই।
জ্বরের তাড়নায় চোখে শুধু তোমার কবরের উপরে জেগে থাকা
হাসনাহেনা গাছটাই বারবার ভেসে আসছে।
আরো জেগে আছে এ শহরে ভিড় করা অট্টালিকার মত ব্যথাগুলো।

একটুও উঠে বসতে পারছি না, মা। সমস্ত শরীর ব্যাথায় টনটন করছে।
হাসনাহেনার পাতাগুলো যেন আমার চোখের পাতায় ঝাপটে ধরে আছে।
মা, সেই চোখের জলে তোমার কবরে আষাঢ়ের ঢল নামল বুঝি?
তোমার খোকার পাঁজরের ভেতর দুমড়ে মুচড়ে যাওয়া
এক অচীন ব্যাথার চিৎকার কি শুনতে পারছো তুমি ?
কত অপমান আর অপদস্তে কাঁদিয়েছি তোমায়।
যেদিন তরকারি ভালো লাগেনি বলে
ছুড়ে ফেলে দিয়েছিলাম ভাতের থালা,
সেদিন বলেছিলে "যেদিন থাকবনা সেদিন বুঝবি খোকা। "
সেদিনের সেই স্মৃতিগুলি আজ মস্তিষ্কের লক্ষ কোটি নিউরনে বিস্ফোরিত হচ্ছে
রাত্রিদিন ইন্টারগেশনের বিভীষিকায়।
তীব্র লজ্জায় চোখ জোড়া খসে পড়ছে অবিরত,
চিৎকার করে হামাগুড়ি দিয়ে কাঁদতে ইচ্ছে করছে আজ।
মাগো, তুমি সুতার সেলাই হয়ে আমার শার্টের ছেঁড়া বুতম পকেটে ফিরে আসো।
কাকরল ভাজি আর সেই দিনের সেই পুঁটি মাছের থালায় ফিরে ফিরে আসো।
দেখো কতটা জরাগ্রস্ত হয়ে তোমার অসহায় খোকা আজ ডাকছে তোমায়,
তুমি ফিরে আসো মা, ফিরে আসো।

তোমার খোকা আজকাল ভাতের থালায় খাঁমচে ধরে রাখে তোমার সেইসব স্মৃতি,
নক্ষত্র ঢাকা আঁধারে নিঃসঙ্গ উড়োজাহাজের নিয়ন উড়োউড়ি আর ভাবায় না তাকে।
ভীষণ কান্নায় তার বুকের ছাউনির কম্পন, তুমি কি দেখতে পারছো না মা ?
সারা দেশে বসন্ত আসে, আসে মহাপ্লাবন আর টাইফুন,
তবুও তোমার খোকার হাহাকারের মতন যেনো কিছুই নয়।


মা, হলের এই বদ্ধ ঘরে কাতরাচ্ছে আজ তোমার খোকা।
জ্বরের তান্ডবে কতটা করুন উদ্ভাসে
তার হাঁটুজোড়া ভাঁজ করে লাশের মতন পরে আছে,
কেনো আজ আর তুমি মাথায় জল দিচ্ছো না মা ?
যে বৈশাখে তুমি চলে গেলে,
সে বছর ভেঙ্গে পরা জারুল গাছের মত
তোমার খোকার মেরুদন্ড আজ চৌচির হয়ে যাচ্ছে।
দেখার মত আর কেউ রইল না তার।

মা, তোমার অবাধ্য খোকা আজ
ভীষণ কষ্টে শান্ত মলীন হয়ে স্মৃতিতে জেগে আছে তোমার।
তুমি ফিরে আসো মা,
তোমার খোকার কপালে টিপ্ হয়ে চাঁদের মত ফিরে আসো।
দারুন অসহায় রাতগুলোর আশ্রয় হয়ে ফিরে আসো মা।
ধূসর সমাধি ছেড়ে তোমার খোকার এই জীবন্ত সমাধিতে ফিরে আসো মা।
তুমি ফিরে আসো।

ইতি
তোমার অবাধ্য খোকা।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

×