somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীণফোন শেয়ার ছাড়ার ঘোষনা ঃ ঈদের বাজারে নতুন আতংক!!!!!!!!!!!!!!!

২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের বাজারের আতংকের কথা বলে আমাদের যে বিষয়টি প্রথম মাথায় আসে তা হচ্ছে , সীমিত আয়ের মধ্যবৃত্ত শ্রেনীর দ্রব্যমূল্য আতংক।এখনও এদেশের মধ্যবৃত্ত পরিবারের সদস্যদের মনের সারা বছরের অনেক আকাঙ্খা অনেক চাহিদা রমজান শেষে ঈদ কে কেন্দ্র করে লালিত হয়। পরিবারের কর্তা ব্যক্তি তাই চেষ্টা করেন সেই দীর্ঘ লালায়িত স্বপ্ন গুলো ঈদ বোনাস আর সারা বছরের সঞ্চয় টুকু ব্যয় করে পূর্ণ করার।আর মধ্রবৃত্ত শ্রেনীর আকাঙখা ও সামর্থ্যের যোগবন্ধনের সাথে বরাবর বাজার দর টি বিরূপ আচরণ করে। ফলে, ঈদেরবাজার এক ধরণের আতংক বা মনস্তাত্তিক চাপ নিয়ে হয়ে দাড়ায়।
কারো সর্বনাশ কারো পৌষ মাসঃ
ব্যবসায়ী শ্রেনী, বিষয়ে করে পোষাক ব্যবসায়ীরা এই সুয়োগটা কে লুফে নেন । ফ্রজ-টিভি কিংবা আসবাবপত্রের ব্যববসায়ীদের জন্যেও এ সময়কাল টা নেহায়েত খারাপ না। তবে, পোশাক ব্যবসায়ীদের আয়োজন - প্রস্তুতিটি টুকু বেশ আড়ম্বরপূর্ণ। চটকদার বিজ্ঞাপন আর সুদর্শণা মডেলদের সহায়তায় ক্রেতাদের আকৃষ্ট করার প্রয়াস শুরু হয়ে যায় , রমজান শুরুর দুই / তিন সপ্তাহ আগ থেকেই। দৈননিক সপ্তাহিক পত্রিকাগুলো রমজানের আগেই ছেপে ফেলে এই সব বিজ্ঞাপন সম্বলিত ঈদপোশাক সংক্রান্ত বিশেষ ক্রোড়পত্র। আধুনা এই সময় ফ্যাসান শো আর প্রতিয়োগিতা আয়োজন চোখে পরার মত। এ বছর টা এর ব্যতিক্রম ঘটে নি।বরং, বিগত দুই বছরের শ্বাসরুদ্ধকর রাজনৈনিক পরিস্থিতিতে , এক শ্রেনীর ক্রেতা আতংকিত হয়ে খরচের হাত কে চেপে রেখে ছিলেন। ব্যবসায়ীরা প্রত্যাশা করেছেন , এবার অবাধ বাণিজ্যের পরিবেশে সেই শ্রেনী বিগত দুই বছরের অতৃপ্তি মিটিয়ে 'দিল' খুলে খরচ করবেন। তাই, এ বছর অন্তত রাজধানী ঢাকা কেন্দ্রিক বিপণি কেন্দ্রগুলোর সাজ্জ-সাজ্জ রব অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে বুটিক হাউজগুলোর বিজ্ঞাপণ বাবদ ইতোমধ্যে খরচ কম নয়। বিজ্ঞাপণের এই যুগে তারা বটে এই ব্যয় নিয়ে মোটেও দ্বিধান্বিত নন। কারণ তারা জানেন প্রচারেই প্রসার।

ঈদ বাজারের আতংকের ১৮০ ডিগ্রী ঘূর্নয়ণঃ
এ বছর ব্যবসায়ী সমাজ ঈদ বাজারের জন্য যেই হাত পা গুছিয়ে বসেছেন, ঠিক সেই সময় গত ২১ আগস্ট ২০০৯ দেশের সব ক'টি জাতীয় দৈনিকের একটি সংবাদ ব্যবসায়ী শ্রেনীর মনে রীতি মত আতংক সৃষ্টি করে দিযেছে।

''শেয়ার ছাড়ার অনুমোদন পেল গ্রামীণফোন।ঈদের পর শুরু হবে আইপিওর চাঁদা সংগ্রহ।''

দৈনিক সমকাল ২১ আগস্ট ২০০৯ শেষ পাতায় উপরে উল্রেখিত শিরনামে বলা হয়েছে ''দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের প্রাইমারি শেয়ার বাজারে ছাড়ার চূড়ান্ত অনুমোদন পেল সর্ববৃহৎ মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন। তারা পরিশোধিত মূলধনের ১০ শতাংশ হিসেবে মোট ৯৭২ কোটি ১৫ লাখ টাকারও বেশি শেয়ার বাজারে ছাড়বে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিওর মাধ্যমে ছাড়বে প্রায় ৪৮৬ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার। বাকি প্রায় ৪৮৬ কোটি ৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার প্রিআইপিওর মাধ্যমে ইতিমধ্যে বিক্রি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার(২০আগস্ট ২০০৯)শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে কমিশনের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া। রোজার ঈদের পরই কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে চাঁদা সংগ্রহের কাজ শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।''
Click This Link
ঈদের পরই সময় টি কে অন্যান্য অনেক পত্রিকাই ' ঈদের পরের সপ্তাহরূপে সুনির্দিষ্ট করেছে।
গ্রামীন ফোন ৬ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৪শ' শেয়ার ছেড়ে প্রতিটি শেয়ার ৭০টাকা হিসাবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে ৪৮৬ কোটি ৭ লাখ ৪৯ হাজার টাকার সংগ্রহ করবে। প্রতিটি আবেদনের বিপরীতে ২০০ টি শেয়ারের একটি লট প্রস্তাব করা হবে।অর্থাৎ প্রতিটি আবেদনের জন্য ১৪ হাজার টাকা প্রয়োজন হবে। মোট লটের সংখ্যা হবে ৩ লক্ষ ৪৭ হাজার ১৯৭।প্রতি আবেদনকারী নিজ নামে একিট এবং য়ৌথ ভাবে একটি মোট দুই টি আবেদন করতে পারবেন।

কেন ঈদ বাজারে ব্যবসায়ীরা আতংকিতঃ

এই ক্ষুদ্র বিনিয়োগকারী বলতে বুঝায় মূলতঃ বৃহৎ নগর কেন্দ্রিক মধ্যবৃত্ত শ্রেনী। ঈদের পরে মূলতৎ এদের পকেট থেকে সংগ্রহ করা হবে ৪৮৬ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকা। গ্রামীন ফোন একটি বিশেষ পরিচিত প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য পছন্দনীয় নির্ভরযোগ্য প্রতিষ্ঠানও বঠে। তাই ৩ লক্ষ ৪৭ হাজার ১৯৭ শেয়ার লটের বিপরীতে স্বাভাবিক ভাবেই আবেদন জমা পরবে কয়েক গুণ বেশি ।গ্রামীণ ফোনের ক্ষেত্র এটা ১০ / ১৫ গুন হওয়া বিচিত্র নয। অর্থাৎ যদি ১০ গুন বেশি আবেদন জমা হয়, তবে ঈদের পর পর বাজার হতে প্রায় ৫ হাজার কোটির টাকার টান পরবে। গ্রামীণের লোভনীয় অংশীদারর হতে আগ্রহী মধ্যবৃত্ত শ্রেনীর অনেকেই ঈদের বাজার সংক্ষিপ্ত করে ফেলবেন। সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত অনেকের ঈদ বোনাসের টাকা ঈদের কেনা কাটায় খরচ না হয়ে সঞ্চিত হবে ঈদের পরের গ্রামীণ ফোণের আই পি ও তে অংশ গ্রহনের জন্য।
সুতরাং , নগর কেন্দ্রিক মধ্যবৃত্ত ক্রেতা নির্ভর ব্যবসায়ীদের জন্র আতংকিত হবার যথেষ্ট কারণ আছে।
বুদ্ধিমান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আর গ্রামীণফোনঃ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আর গ্রামীণফোন খুবই চতুরতার সাথে আইপিও প্রস্তাবের সময় কাল নির্ধারণ করেছেন । আমাদের দেশের বিদ্যমান পুজিবাজার থেকে ৪৮৬ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকা সংগ্রহ করা সহজ নয়। এর আগের অভিজ্ঞতায় দেখা গিয়েছে 'ফাস্ট সিকিউরিটি ব্যাংক' নামক কম পরিচিত ব্যাংকের ১১৫ কোটি টাকা আই পিও আবেদন কালেই পুজি বাজার তারল্য সংকটে পরে গিয়েছিল। কিংবা গত ডিসেম্বর'০৮ এ রাজউকের প্লট সংগ্রহের আবেদন কালে পুজি বাজারের অর্থের প্রবাহ অস্বাভাবিক কমে যায়। সুতরাং, ঈদ মৌসুম কে গ্রামীণফোনের মত প্রতিষ্ঠানের এই বিপুল অর্থ সংগ্রহের প্রস্তাবণা কাল নিধারণ নিৎসন্দেহে বিচক্ষণতার পরিচয় রাখে। যা কিনা বিদ্যমান পুজি বাজার কে অনেকটা চাপমুক্ত রাখবে।

বাঘে সাথে ঘুরে ফেউঃ

বাঘের সাথের শেয়ালের মামা- ভাগ্নের সম্পর্ক কথা আমাদের সবার জানা। বাঘে পিছন পিছন শিয়ার ঘুরে বাঘের শিকারের উচ্ছিষ্ট খাবার জন্য।শেয়ার প্রস্তাবে গ্রামীন ফোন যদি হয় বাঘ তবে তফসির ব্যাংকগুলো নিঃসন্দেহে ফেউ।

ঈদ বাজারে আতংক বিরাজ করলেও ব্যাংকের কর্তা ব্যক্তিরা বা মালিকরা কিন্তু বেশ খুশি। ঈদের আগ দিয়ে প্রায় প্রতি বছর ব্যাংক মালিকদের ঘুম হারাম হয়ে যায় জামানতকারী বা গ্রাহকের চাহিদা অনুসারে টাকা সরবরাহ করতে। গ্রাহকের চাহিদা মিটাতে অন্যান্য অর্থ উৎস হতে উচ্চ সুদে সীমিত সময তারা ঋণ করে এ চাহিদা মোবাবেলা করে। যাকে বলে 'কাল মানি' এবং কোন কোন বৎসর এই কর মানি সুদের হার ৬০% -৭০% হয়ে যাওয়ার রেকর্ড আছে।এ বৎসর সে সমূহ সম্বাভাবনা ছিল।কিন্তু এ বছর যেহেতু সাধারণ মধ্যবৃত্ত ঈদ বাজার সীমিত করে ফেলবে এবং গ্রামীনফোন আইপিও জন্য সঞ্চিত অর্থ বাসায় রেখে দেশের বাড়ি ঈদ করতে যাবে না , সুতরাং টাকা ঈদের পর পর্যন্ত ব্যাংকে সঞ্চিত থাকবে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×