somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প : মলাট বিভ্রাট

৩১ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিশাতের মনটা বেজায় খারাপ। অশান্তির ভ্রমরা সেই এক সপ্তাহ আগে যে হুল ফুঁটিয়েছে তার জ্বালা আজও সারেনি। অন্ধকার ছাদে সিগারেটের অদৃশ্য ধোঁয়া এই মুহুর্তে তার একমাত্র সঙ্গী। কত পরিশ্রম মেনে নিয়ে, মাথা খাটিয়ে গল্পের বইটা বের করেছে সে। অথচ ঘরের মানুষটি কােন গুরুত্বই দিচ্ছে না! সেদিন সকালে তৃপ্তির হাসি ঠোঁটে নিয়ে বইয়ের চকচকে নতুন কপিটি সুমির হাতে তুলে দিয়ে বলেছিল, গল্পগুলো কেমন হয়েছে একটু বলবে কি সুমি ?

পরদিন অফিস থেকে বাসায় ফিরে যখন দেখলো সুমি অন্য একটি গল্পের বই পড়ছে, তখন নিশাত খুব কষ্ট পেয়েছিল। ভীষণ কষ্ট। এভাবে পরপর কয়েকদিন একই দৃশ্য দেখে তাঁর অস্থির লাগে। তাহলে সিমু কি তাকে কােন গুরুত্বই দিচ্ছে না। আচ্ছা, সে না হয় খারাপই লিখে কিন্তুু তারপরও কিছু কথা থেকে যায়। বিবেকতাড়িত হয়েও বইটির জন্য কিছু সময় বের করা যায়।

গত সাত দিন ধরে একই অবস্থা। অফিস থেকে বাসায় ফিরে সেই গল্পের বইটা সিমুর হাতে দেখে নিশাতের মনটা সত্যিই চুপসে যায়। বিক্ষুব্ধের গোমট বাতাস মনটাকে আকড়ে ধরে। আজ ছাদে গিয়ে সে মনেমনে একটা প্রতিজ্ঞা করে ফেললো। আর কখনো লিখবে না সে। কিচ্ছু লিখবে না। যেখানে ঘরের প্রিয় মানুষটা তার লেখাকে অবজ্ঞা করছে সেখানে অপরিচিত পাঠক কেন তাঁর বই পড়বে। তাই আজ থেকে লেখালেখির ইতি টানবে নিশাত।

ছাদ থেকে নেমে বিছানায় অপাশ হয়ে শুয়ে আছে নিশাত। সিমু মন খারাপের হেতু কিছুটা আঁচ করতে পেরেছে। রুমে ঢুকে সুইচটা অফ করে নিশাতকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, বইটির প্রথম গল্পের কাহিনীটা মােটামুটি হয়েছে। একশোর মধ্যে ছত্রিশ। তবে ‘সম্পর্ক’ গল্পটা দারুণ লিখেছো। এই গল্পের নায়িকার চরিত্রটা অসাধারণ লেগেছে। আর শেষ গল্পের কিছু ডায়লগ আমার জীবনের সাথে মিলে গেছে নিশাত। তুমি এসব কীভাবে লিখো বলো তাে !

এবার পাশ ফিরে নিশাত। দুচোখ ভরা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে সিমুর দিকে। তারপর বলে, তুমি না অন্য একটি গল্পের বই পড়ছিলে !
আরে ,না রে বােকা, আমি তােমার বইটাই পড়ছিলাম। বইয়ের মলাটটা জাস্ট বদলানো ছিল।

নিশাত বােকার মতো ফ্যালফ্যালিয়ে সিমুর দিকে তাঁকায়। মুখ দিয়ে টু শব্দও বের হচ্ছে না। ক্ষাণিক পরে সিমুর চঞ্চল চােখের পানে তাকিয়ে শুধু বলে- তুমি, তুমি না আস্ত একটা পাজি !
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×