কাঁঠালখোর
০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল বেলা গাছ থেকে পাকা কাঁঠাল নামাতে গিয়ে হাত থেকে পড়ে ফেটে যায়। বারান্দায় কাঁঠাল রেখে অন্য কাঁঠাল পেকেছে কিনা পরীক্ষা করতে গেছি। ফিরে এসে দেখি এই কাঁঠালখোর হামাগুড়ি দিয়ে এসে মনের আনন্দে নিজেই কাঁঠালের কোষ খুলে খুলে খাচ্ছে। কাঁঠাল সবাই খায় কিন্তু এতটুকু বয়সে হামাগুড়ি দিয়ে এসে নিজে নিজে কাঁঠাল খুলে খাওয়ার দৃশ্য দেখে সবাই অবাক। কাঁঠালখোর সম্পর্কে নাতি হয়। ভাতিজার ঘরের ছেলে। এতটুকু বয়সে নিজে নিজে কাঁঠাল খাওয়া দেখে হই হই করে সবাই মিলে উৎসাহ দিলাম।

কাঁঠাল খেতে উৎসাহ দেয়াতে কাঁঠালখোরের সেকি হাসি!

কাঁঠাল খাওয়ায় যত না খুশি হলাম তার চেয়েও বেশি খুশি হলাম কাঁঠাল খাওয়া অবস্থায় আমাদের উৎসাহ পেয়ে ওর অনাবিল হাসি দেখে। ওর হাসি দেখে সবাই হাসতে হাসতে ঢলে পড়ার অবস্থা। শিশুদের এরকম দৃশ্য খুব কমই চোখে পড়ে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে...
...বাকিটুকু পড়ুন
সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন
২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর...
...বাকিটুকু পড়ুন
সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুন