গরীবের হিসসা
০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবন সরকার
ধর শালা! মার শালা!!
কোন শালা কয়রে,
হাতে তালি মুখে গালি
দিলে নাই ভয়রে!!!
ঘুষ খেয়ে হুশ নাই
সেই নাকি গলাবাজ
উঁচু গলায় কথা বলে
চোখে মুখে নাই লাজ?
মাল খেয়ে টাল হয়ে
চোখ তুলে কপালে
জনগণকে গালি দেয়
সুর্য্য উঠা সকালে।
রিলিফের গম খেয়ে
জ্ঞান বুঝি নাই তার
টাকা কড়ি বেশি হওয়ায়
হলো নাকি ত্যাড়া ঘাড়?
খায় না ছোঁয় না
নাই যাদের ধান্দা
তাদের কাছে জোরে নেয়
কোটি টাকার চান্দা?
উঠ শালা! ধর শালা!!
লাথি মার কপালে
খালি হাতে গালি দে
বিকালে আর সকালে।
ঘর নাই বাড়ি নাই
নাই যাদের পেটে ভাত
তাদের দেহে ঝুলে আছে
হাড্ডিসার দু'টি হাত।
সেই হাতেই উঠে পর
ধর শালার টুটিটা
কাত করে ফেলে দে
ধরে চুলের মুঠিটা।
ফুঁসে উঠে ঘুষি মার
নাকে কিংবা শিনাতে
ক্ষীণ দেহে বাজুক সুর
যেমন বাজে বীণাতে।
কেঁদে কেটে নয় আর
বিনয়ের কিসসা
জোর করেই নিয়ে নে
গরীবের হিসসা।
ছবি ঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু...
...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুন