somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহসী স্বামী

০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক লোক বিয়ের পরে বউয়ের জ্বালায় নাজেহাল। বউয়ের চোখ রাঙানির চোটে কথা বলা তো দূরের কথা চোখ তুলে তাকাতেও ভয় পায়। ভাত তরকারি আধাফোটা হোক আর আধাসেদ্ধ হোক সেটা বললেই পিঠের উপর ঝাড়ুর বাড়ি পরে। সেই ভয়ে স্বামী বেচারা কিছুই বলে না, ভালো মন্দ বউয়ে যা দেয় তাই মুখ বুজে খেয়ে নেয়। একদিন লোকটি ধানের ক্ষেতে কাজ করে ক্ষুধার্ত অবস্থায় বাড়ি এসে বউয়ের কাছে ভাত চাইতেই বউ রাগের চোটে রান্না করা অবস্থায় অফোটা চাউল চাউল ভাত এনে সামনে দিয়ে বলে খাও। স্বামী খেতে গিয়ে দেখে পুরোটাই অফোটা ভাত। এমন ভাত খাওয়ার মতো কোন উপায় নাই। মুখরা বউয়ের ভয়ে কিছু বলতেও পারে না, শুধু ভাতগুলো নাড়াচাড়া করে আর চুপে চুপে কান্না করে। স্বামীর ভাত নাড়চাড়া করা দেখে বউ একটা শলার ঝাড়ু নিয়ে এসে পিঠের পাছে দাঁড়িয়ে চোখ গরম করে বলে, খাও, ভাত চাইছো ভাত দিছি এখন খাও না কেন?

বউয়ের ঝাড়ু নাড়ানো দেখার পরেও স্বামী ভাত না খেয়ে শুধু হাত দিয়ে ভাতগুলো নাড়াচাড়া করতে থাকে, এই অবস্থা দেখে বউ ঝাড়ু হাত থেকে ফেলে দিয়ে দৌড়ে চুলা থেকে আধাফোটা ভাতের গরম হাঁড়ি এনে মাথায় ঠাস করে আছাড় মারে। আছাড় মারার সাথেই গরম গরম মাটির হাঁড়ি ঠাস করে ভেঙে মাথায় ঢুকে হাঁড়ির কান্দা গলায় আটকে যায়। গরম ভাতের হাঁড়ি গলায় আটকে যাওয়ায় বেচারার মরার দশা। নাক মুখ গলা পুড়ে মরার দশা। বেচারা কুলাতে না পেরে হাঁড়ির কান্দা গলায় নিয়ে প্রাণ বাঁচাতে বাড়ির সামনের দিকে দৌড় দিয়েছে। স্বামীর দৌড় দেখে বউয়ে পিছে পিছে ঝাড়ু নিয়ে দৌড়। ঝাড়ু নিয়ে বউকে আসতে দেখে বেচারা দিশকুল না পেয়ে ঝপাত করে পুকুরে ঝাপ দিয়ে সাঁতরে ওপারে চলে যায়। স্বামী পুকুরে ঝাপ দেয়ায় এপারে বউ ঝাড়ু হাতে গালাগালি করতে করতে বলে, আরে মিনসে ওপারে গেলি কেন, এপারে আয়, তোর ভাত খাওয়া শিখাই, ভাত চাইছোস গরম গরম ভাত দিছি না, এখন খাবি না কেন? বেচারা বউয়ের গালাগালি শুনতে শুনতে সাহস নিয়ে পুকুরের ওপাড়ে উঠে বলে, আরে মাগী তোকে কি আমি ডরাই, গলায় ভাতের হাঁড়ির কান্দা নিয়ে পুকুর সাঁতরে এপার এসে কই আজকের ভাত সবই চাল।

আমাদের বিগত পলাতক প্রধান মন্ত্রীর দশা হয়েছে তাই, বাংলাদেশ থেকে পালিয়ে ইউরোপ গিয়ে খুব সাহসের সাথে বক্তব্য দিয়ে বললেন, আইন করা আছে তারপরেও ওরা মুর্তি ভাঙার সাহস পেল কোথায়?

তার সাহস দেখে খুব খুশি হলাম। নেতা হলে এইরকম নেতাই হওয়া দরকার।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

×