somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগেই তো ভালো ছিলাম

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


”আগেই তো ভালো ছিলাম” রাস্তা ঘাটে কথাটি খুবই প্রচলিত। কথটা মিথ্যা নয়, আসলেই আগে ভালো ছিলাম। ভালো থাকার কারণও আছে।
আগে সরকারি কর্মচারিরা দেদারসে ঘুষ খেতো। বেতনের চেয়ে ঘুষের ইনকাম বেশি থাকায় বেতন ভেঙে খেতে হতো না। সারা দেশে চাঁদাবাজি ছিল তাদের ইনকামও কম ছিল না। দুর্নীতিওয়ালারাও ‍কোটি কোটি টাকা দুর্নীতি করতে পারতো। ছাত্র আন্দোলনের পরে এদের সবারই খুব দুরদশা যাচ্ছে। সরকারি কর্মচারিদের বেতন ভেঙে খেতে হয়, চাঁদাবাজিওয়ালাদের ইনকাম নাই, দূর্নীতির টাকা খাটের নিচে বস্তা বন্দী থাকলেও বের করতে পারছে না ইত্যাদি কারণে ধুমধারাক্কা খরচ তো দূরের কথা অনেকের দিনপাত চলাই কষ্ট হয়ে যাচ্ছে। তাদের যেমন আয়রোজগার কমেছে সাথে সাথে জনগনের বেচাবিক্রিও কমে গেছে।

আগে যারা রুইমাছ কিনতো এখন কেনে পুটিমাছ, আগে দশ কাপ চা খেতে এখন খায় দুই কাপ, আগে ২৫ হাজার টাকা ভাড়ার বাসায় থাকতো এখন পনরো হাজার টাকা বাসায় থাকে, আগে যখন তখন রিক্সায় চড়তো এখন পায়ে হেঁটে যায় তাহলে আপনারাই বলেন দেশটা ভালো চলে কি করে। ধুমধারাক্কা খরচ না থাকায় মুদিওয়ালার বেচাবিক্রি কম, সবজিওয়ালার বেচা বিক্রি কম, চা ওয়ালার বেচা বিক্রি কম, রিক্সাওয়ালার যাত্রী কম, জুতাওয়ালার জুতা বিক্রি কম সব জায়গায় কম কম হওয়ায় সাধারণ মানুষ বলতে বাধ্য হচ্ছে আগেই তো ভালো ছিলাম।

তবে এর মধ্যেও একদল মানুষ চুপচাপ আছে, তাদের আগেও যেমন চলতো এখনো তেমনই চলে। কারণ তাদের আগেও অবৈধ ইনকাম ছিল না এখনও নাই, আগেও কষ্ট করে খেতো এখনও কষ্ট করে খায়, আগেও যেমন চলতো এখনো তেমনই চলে যেকারণে তাদের মুখে কথা নাই। তারা আগে ভালো ছিল এটাও কয় না আবার এখন মন্দ আছে এটাও কয় না।
ছবি ঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

×