চেতনা বাণিজ্য
০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭১ সালের পর থেকে আজ পর্যন্ত আমরা বেশিরভাগই চেতনা বিশ্বাসী। যেমন - মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা। আবার কিছু আছে চেতনা বিরোধী। এই চেতনা বিরোধী মানেই পাকিস্তানের দালাল, রাজাকার, আল বদর, আল সামস। আমিও স্বাধীনতা স্বপক্ষ শক্তি চেতনাধারী। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত চেতনা নিয়ে আমি নিজেও অনেক লাফালাফি করেছি এবং অন্যকেও লাফালাফি করতে দেখেছি। আবার অনেককে দেখেছি আমার চেয়েও অনেক বেশি চেতনাধারী। মুক্তিযুদ্ধের চেতনা চেতনা করে মুখে ফেনা তুলে জান দিয়ে ফেলে। মুখে ফেনা তোলা এই চেতনাধারীরা শুধু মুখেই চেতনাধারী নয় চেতনা বাণিজ্যেও চেতনাধারী। চেতনার দোহাই দিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। অনেকেই লন্ডন, আমেরিকা, দুবাইতে বাড়ি গাড়ি করে পাড়ি জমিয়েছে। সেই দৃষ্টিকোন থেকে আমার প্রশ্ন হলো-- চেতনার দোহাই দিয়ে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংকগুলো ফাঁকা করেছে, জনগণকে আর্থিক সমস্যার সম্মুখিন করেছে তারা কোন চেতানায় বিশ্বাসী আর আমার মতো ভাতে মরাগুলো কোন চেতনায় বিশ্বাসী। স্বাধীনতার স্বপক্ষ শক্তির চেতনায় বিশ্বাসী কাকে বলবো, দুর্নীতি না করা ভাতে মরা লোকগুলো না দুর্নীতি করা টাকা পাচারকারীগুলো?
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন