somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছিঃ ছিঃ ছিঃ

১৪ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্রাহ্মণ তরুণের পা ধোয়া জল খেতে বাধ্য করা হলো নিচু জাতের তরুণকে।

ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের দামোহ জেলার সাতারা গ্রামে। সাতারা গ্রামটিকে ঐ এলাকার লোকজন মদ নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে, যে কারণে সেখানে মদ বিক্রি করা নিষেধ। এই নিষেধ সত্বেও অন্নু পান্ডে নামের এক ব্রাহ্মণ সন্তান মদ বিক্রি করছিল। এই অভিযোগের ভিত্তিতে গ্রামের লোকজন অন্নুপান্ডেকে শাস্তি দেয় এবং ২১০০ টাকা জরিমানা করে। এর একটি ছবি নিচু জাতির পুরুষোত্তম কুশওয়াহ নামের এক তরুণ তার ফেসবুকে পোষ্ট করে। আর যায় কোথায়, ফেসবুকের এই ছবি দেখেই সব ব্রাহ্মণ একত্রিত হয়ে ধর্মীয় রীতি অনুযায়ী নিম্ন জাতের পুরুষোত্তমের বিচার করা শুরু করে। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী যত অপরাধই করুক নিচু জাতের লোকজন ব্রাহ্মণদের কোন প্রকার শাস্তি দিতে পারবে না। যদি ক্খনও এই নিয়মের ব্যতিক্রম হয় তাহলে ব্রাহ্মণকে শাস্তি দেয়ার দায়ে উল্টো সেই নিচু জাতের লোকজনকেই শাস্তিভোগ করতে হবে।

এখানে হলোও তাই। নিচু জাত হওয়ায় পুরুষোত্তমকে ব্রাহ্মণ সন্তান অন্নু পান্ডের পা ধুয়ে জল খেতে বাধ্য করা হলো। শুধু তাই নয় পুরুষোত্তমকে ৫১০০ টাকা জরিমানাও করা হলো। ব্রাহ্মণ সন্তান অন্নু পান্ডে জরিমানা দিয়েছিল ২১০০ টাকা, আর পুরুষোত্তম নিচু জাত হওয়ায় ব্রাহ্মণ আপমানের দায়ে জরিমানা করা হলো ৫১০০ টাকা। হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী উঁচু জাতের হিন্দুদের চেয়ে নিচু জাতের হিন্দুদের সব বিষয়েই জরিমানা দ্বিগুণ, এখানেও তাই করা হয়েছে, এতে ব্রাহ্মণদের লোকসান হয় নাই বরঞ্চ ৩০০০টাকা লাভ হয়েছে।

এখন আমার প্রশ্ন হলো-- আধুনিক যুগে এসেও যদি ব্রাহ্মণরা নিচু জাতের প্রতি এমন আচরণ করে তাহলে অতীতে ব্রাহ্মণরা নিচু জাতের উপর কি পরিমাণ অত্যাচার করেতো তা একটু অনুমান করলেই বোঝা যায়। হিন্দু ধর্মকে আমরা শ্রেষ্ঠ ধর্ম দাবি করে থাকি। কিন্তু এই যদি হয় শ্রেষ্ঠ ধর্মের নমুনা তাহলে অন্যান্য ধর্মের সাথে তুলনা করে এই ধর্ম মাথা তুলে দাঁড়াবে কি করে। যদি কখনও হিন্দু রাষ্ট্র গঠন হয় তখন এই দলিত সম্প্রদায়ের অবস্থা কি হবে? মুসলিম, খ্রীষ্টান, বৌদ্ধদের অত্যাচার করলে বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ আসে কিন্তু হিন্দু ধর্মের ধর্মীয় দোহাই দিয়ে যদি নিচু জাতের হিন্দুদের অত্যাচার করা হয় তখন এই কাজের জন্য প্রতিবাদ করবে কারা?
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×