somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন বারাক ওবামা

০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলো থেকে হুবহু তুলে দিলাম।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আন্তর্জাতিক কূটনীতি শক্তিশালী করা এবং মানুষের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট ওবামাকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া পরমাণু নিরস্ত্রীকরণ এবং এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সংশ্লিষ্ট করতে ওবামার ভূমিকাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে নোবেল কমিটি। নরওয়ের নোবেল কমিটির প্রধান থরবিওরেন ইয়াগল্যান্ড আজ শুক্রবার ওবামার এ পুরষ্কার পাওয়ার কথা জানিয়েছেন।
নোবেল কমিটি তাদের বিবৃতিতে বলেছে, বারাক ওবামা মানুষের মনে উন্নত ভবিষ্যতের আশা জাগিয়েছেন; যা বিশ্ববাসীর নজর কেড়েছে। তাঁর মতো মানুষ বর্তমান বিশ্বে বিরল। বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বকে যারা নেতৃত্ব দেবেন তাদেরকে অবশ্যই বিশ্বের অধিকাংশ মানুষের ধারণ করা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে কিছু করতে হবে ওবামা এমন ধারণায়ও বিশ্বাস করেন।
বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে তাঁকে কেন এ পুরস্কার দেওয়া হলো এমন প্রশ্নের জবাবে থরবিওরেন ইয়াগল্যান্ড বলেন, 'পুরস্কারটা তাঁকে (ওবামা) এ কারণে দেওয়া হয়েছে যে তিনি যা অর্জন করার চষ্টো চালাচ্ছেন আমরা সেটাকে সমর্থন করতে চাই। এটা পরিষ্কার এক বার্তা যে, আমরা ঠিক একই কাজ করতে চাই যা তিনি করেছেন।' তিনি পরমাণু অস্ত্রবিহীন বিশ্ব গঠনে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও তাদের কাজকে জোরদার করতে ওবামার উদ্যোগের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।
প্রেসিডেন্ট ওবামা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন পরিবেশ সৃষ্টি করেছেন বলেও নোবেল কমিটি তাদের বিবৃতিতে উলে্লখ করে। বিবৃতিতে বলা হয়, বহুপাক্ষিক কূটনীতি আবারও এক কেন্দ্রীয় অবস্থানে পৌঁছেছে যা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা পালনের ওপর গুরুত্ব দিচ্ছে। বিশ্বব্যাপী জলবায়ুর হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র বর্তমানে অনেক বেশি গঠনমূলক ভূমিকা পালন করছে যা গণতন্ত্র ও মানবাধিকারকে শক্তিশালী করবে বলে কমিটি উল্লেখ করেছে।
বারাক ওবামাকে ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে নির্বাচিত করেন পাঁচ সদস্যের একটি কমিটি। পুরস্কার হিসেবে তিনি একটি সোনার মেডেল, সম্মাননা ও ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পাবেন।
জানা গেছে, এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য রেকর্ডসংখ্যক ২০৫ জনকে মনোনয়ন করা হয়।

পাঠক আপনার কি প্রতিক্রিয়া?
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×