somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেই, তাই খবর.... থাকলেই বা কী হতো!!!

০৮ ই জুন, ২০১১ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের প্রথম আলো-র বিশাল বাংলা পাতায় ছবি সহ একটা খবর ছাপা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল : সিটিস্ক্যান যন্ত্রটি বিকল পড়ে আছে আট মাস। নিঃসন্দেহে এটি একটি জনগুরুত্বপূর্ণ খবর।
এটি ছাপা হওয়ার ফলাফল কী হতে পারে? হয়তো কিছুই হবে না, আরো অনেক খবরের মতই শুধু অরন্যে রোদন হয়ে থাকবে... কিংবা হয়তো এই খবরের জোরেই কর্তাব্যক্তিদের দৃষ্টি আকৃষ্ট হবে, হয়তো যেই টিউবের অভাবে সিটিস্ক্যান করা যাচ্ছে না অনতি বিলম্বে সেই টিউবের ব্যবস্থা হবে, আবার সিটিস্ক্যান হবে, রোগীরা সানন্দে সরকার বাহাদুরের প্রশংসা করবে, সাংবাদিক সাহেবের জন্যে দোয়া করবে, পত্রিকাটিও কিছু সুনাম কুড়িয়ে নেবে..... কিন্তু কাজের কাজ কি আদৌ হবে???
এমন বেয়াড়া প্রশ্নের কারন নিজের পাওয়া অতি সাম্প্রতিক এক অভিজ্ঞতা... আমি ঢাকার বাইরে, ঢাকার সবচেয়ে কাছের এক সরকারী মেডিকেলেরই প্রায় শেষ দিকের শিক্ষার্থী। সম্প্রতি আমার এক সহপাঠী মাথায় আঘাত পেলে তাকে আমাদের নিউরো-মেডিসিনের বিভাগীয় প্রধানের কাছে নিয়ে যাই। স্যার খুব স্বাভাবিক ভাবেই ব্রেইনের সিটিস্ক্যান করাতে দেন। আগে থেকেই জানা ছিল যে এটি করাতে হবে.. যেহেতু আমাদের এখানেই সিটিস্ক্যান করা হয় তাই চিন্তা ছিল এখানেই করানোর, মূল কারনটা অবশ্যই আর্থিক। (বাইরে লাগে ৩ হাজার ৬০০ টাকা, সরকার নেয় আড়াই হাজার টাকা। আর মেডিকেলের ছাত্র হিশেবে আমাদের জন্যে আরো কিছু বিশেষ সুবিধা থাকে)। কিন্তু অবাক হলাম যখন স্যার আমাদেরকে বললেন পরীক্ষাটি বাইরে থেকে করাতে। ভাবলাম স্যার কি তবে নিজের ছাত্রের ক্ষেত্রেও কমিশনের লোভ ছাড়তে পারলেন না!! :-/ গেলাম আর এক জুনিয়র স্যারের কাছে, বিভাগীয় প্রধানের কাছে তো আর মন খুলে সব বলা যায় না... এই স্যার কে বিস্তারিত বলার পর যা শুনলাম তাতে পুরোই আক্কেল গুড়ুম... আমাদের এখানে সিটিস্ক্যান হয় ঠিকই, কিন্তু তার মান এতই ভালো যে পরিচিত কাউকে এখানে পরীক্ষা করিয়ে রোগ নির্ণয় করানোর ভরসা স্যররা পান না, তাই নির্ভরযোগ্য পরীক্ষার জন্যে বাইরে যেতেই হবে.. আর সাধারন রোগীরা?? ওরা তো আল্লাহর মাল........:| :| :|
যেখান থেকে এই লেখার অবতারনা... আজ রংপুর মেডিকেলে সিটিস্ক্যান মেশিন নষ্ট বলে তা খবর হয়, গতকাল যখন মেশিন ঠিক থাকলেও কাজের কাজ হতো না তখনও তা খবর হয়নি আবার আগামীকাল যখন নতুন টিউব বসবে, এই সুবাদে বেশ কিছু লোকের উপরী পাওনাও জুটবে, কিন্তু সাধারন রোগীদের মানসিক তৃপ্তি জোটা ছাড়া প্রকৃত পাওনা আর কিছুই হবে না তখনও কিন্তু আর কোন খবর হবে না।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:১২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×