somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তারের উপর হামলা এবার কুমিল্লা মেডিকেল-এ; ইন্টার্ন ধর্মঘট চলছে

২৮ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডাক্তার আহত হলেন রোগীর লোকজনের হাতে। প্রতিবাদে ধর্মঘটে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
আজ বেলা ১১টার দিকে কুমিল্লা শহরের এক রোগী পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হলে শয্যা সংকটের কারনে তার জায়গা হয় মেঝেতে, রোগীর সাথের লোকজন শয্যা দেয়ার দাবী জানালেও ৫০০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন ৬৮০জন রোগীর কাউকে সরিয়ে তার জন্যে শয্যার ব্যাবস্থা করা যায় নি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রোগীর লোকজন চড়াও হয় কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডা. রানা-র উপর, স্টিলের স্যালাইন স্ট্যান্ডের উপর্যপুরি আঘাতে মাথা ফেটে যায় তার। তাকে রক্ষার জন্য এগিয়ে আসলে আরো আহত হন ডা. এনাম, ডা. ফরহাদ এবং কর্তব্যরত নিরাপত্তারক্ষী সহ মোট ৫জন। যার মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত হন ৩জন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া ডা. রানা-র অবস্থা শঙ্কটজনক।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভে ফেটে পড়েন কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্র চিকিৎসকরা। অপরাধীর দ্রুত শাস্তি ও ভবিষ্যতে এমন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ক্যম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি বসানোর দাবী জানান তারা। এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘটের ঘোষনা দেন। জরুরী চিকিৎসা ছাড়া হাসপাতালের অন্য সব সেবা বন্ধ রয়েছে।
কুমিল্লা কোতোয়ালি থানার ওসি জনাব মহিউদ্দীন দ্রুত বিচার আইনে মামলা দায়ের করার ও অপরাধীর শাস্তির আশ্বাস দিয়েছেন।
ইন্টার্ন ডাক্তার রা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে কাজে ফিরে যাবেন না বলে জানিয়েছেন। আগামীকাল সকালে কলেজ ক্যাম্পাসে মানব বন্ধন কর্মসূচি পালনের ঘোষনা দেয়া হয়েছে।

প্রথম আলো-র সংবাদ
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১২ রাত ৮:০৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×